1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ জামায়াতের হরমুজে মাইন বিস্ফোরণ: তিনটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান তাহসিফের বাবা -: আমার ছেলেকে মৃত্যুর ঘটনা করা হয়েছে বৃষ্টির বাগড়ায় বন্ধ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা এলপিজির দাম ও কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি শুরু টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ ভারত অত্যন্ত শক্তিশালী দেশ, গোয়েন্দা সক্ষমতা বাড়ল: বালো রাজা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা

হরমুজে মাইন বিস্ফোরণ: তিনটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় মাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এই বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির ভাষ্যমতে, জাহাজগুলো নির্ধারিত সীমানা পেরিয়ে ‘অননুমোদিত’ দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহার করছিল, যে কারণে দুর্ঘটনাটি ঘটে। আগুন লাগার পর জাহাজগুলো হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ট্যাংকারগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল। আইআরজিসির পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও জাহাজগুলো তা উপেক্ষা করে অননুমোদিত পথ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনায় পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট ওই নৌপথটি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, এই ঘটনার দায়ভার জাহাজগুলোর মালিক ও নাবিকদেরই নিতে হবে।

একইসঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দেওয়া তথ্যকে ‘সাইবার জগতের অলীক ধারণা’ হিসেবে আখ্যা দিয়ে তা এড়িয়ে চলার জন্য নৌপরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করেছে আইআরজিসি। যেকোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ কঠোরভাবে মোকাবিলা করার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT