চারদিনের সরকারি সফর শেষে জাপানের রাজধানী টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৮ মিনিট) তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
এর আগে গত ২৬ অক্টোবর তিনি চারদিনের সরকারি সফরে জাপানে পৌঁছান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া তিনি জাপানের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। জাপান প্রবাসীদের সঙ্গেও মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। সব আনুষ্ঠানিকতা শেষে আজ তিনি দেশের পথে রওনা হয়েছেন। জাপান সফরকালে প্রধানমন্ত্রী দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
Tags: জাপান সফর, তারেক রহমান, নারিতা বিমানবন্দর, প্রধানমন্ত্রী, বাংলাদেশ বিমান