1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫১ জন তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ আরব দল নিয়ে সরকার গঠনের দাবিতে আইজেনকোটের বাড়ির সামনে বিক্ষোভ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি সৌদি লিগে রোনালদোর হ্যাটট্রিক, মেসির চেয়ে ৪৯ গোলে এগিয়ে সিলেটের শ্রমিক হাটে কাজের সন্ধানে বাড়ছে দিনমজুরদের ভিড় তাহসিফ সাউরির মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়েছে পিবিআই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ: চরম ঝুঁকিতে যাত্রী ও চালক পিবিআইয়ের অভিযানে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মোটরসাইকেল

তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ি ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে নিয়ে তদন্তের স্বার্থে বিভিন্ন ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন কর্মকর্তারা। ঢাকার উত্তর খানের তুরাগের নদের রাজবাড়ী ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) লাশ উদ্ধার করা হয়েছে, এর কাছের এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে নিয়ে বেশ কয়েকটি স্পটে গিয়েছি।

জিজ্ঞাসাবাদে দীপ পুলিশকে জানিয়েছেন, ঘটনার রাতে ঘটনাস্থলে তাহসিফের সঙ্গে তার কথা হচ্ছিল। এক পর্যায়ে পুলিশের কিছু সদস্য তাদের ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন এবং তিনি সেখান থেকে পালিয়ে যান। তবে দীপের এই তথ্যের সত্যতা যাচাইয়ে পুলিশ কাজ করছে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

বৃহস্পতিবার দিবাগত রাতে নদের পাড় থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তাহসিফের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি উত্তরখান থানায় রাখা হয়েছে। পিবিআই সদর দপ্তরের বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ শুক্রবার সকালে জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কিনা, তা নিশ্চিত হতে যাচাই-বাছাই চলছে, তবে প্রাথমিকভাবে সেটি তার বলেই ধারণা করা হচ্ছে। নৌ পুলিশকে সহায়তার পাশাপাশি পিবিআই এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা থেকে বের হওয়ার পর দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মুঠোফোনে ভয়েস মেসেজ পাঠিয়ে তাহসিফ বাসায় ফেরার কথা জানিয়েছিলেন। কিন্তু এরপর আর ফেরেননি তিনি। ঘটনার স্থানটি মাদক ব্যবসায়ীদের আস্তানা হিসেবে পরিচিত হওয়ায়, কারবারিদের ধাওয়া খেয়ে তাহসিফ নদে পড়ে গিয়ে থাকতে পারেন বলে পিবিআই ধারণা করছে। এদিকে ছেলের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিম। তিনি স্পষ্টভাবে দাবি করেছেন যে, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। সরকার তদন্ত করলে প্রকৃত অপরাধীদের বের করতে পারবে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT