1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত দেশের রাজনৈতিক অস্বস্তি কাটাতে এশিয়া সফরকে যেভাবে কাজে লাগাতে চান ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

যশোরে খেজুরের গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ঐতিহ্যের ধারক ও জিআই স্বীকৃতিপ্রাপ্ত যশোরের খেজুরের গুড় সংগ্রহ মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামে এক গাছি সমাবেশের মাধ্যমে রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতকরণ বা গাছ তোলার কার্যক্রম উদ্বোধন করা হয়। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের সূচনা করেন।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন। কৃষি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চৌগাছা উপজেলায় মোট দুই লাখ খেজুরগাছের মধ্যে চলতি মৌসুমে প্রায় ৩০ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব। প্রতিটি গাছ থেকে মৌসুমে গড়ে ৮০ লিটার রস পাওয়া যায়, যা থেকে প্রায় ১০ কেজি গুড় উৎপাদন করা সম্ভব। এ হিসাবে শুধু চৌগাছাতেই ৯ কোটি টাকার গুড় উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে এবং পুরো জেলায় এই লক্ষ্যমাত্রা কমপক্ষে ১০০ কোটি টাকা।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, বর্তমান মৌসুমে খেজুরের গুড় বিদেশে রপ্তানির ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। তিনি আরও উল্লেখ করেন যে, ইতিমধ্যেই একজন উদ্যোক্তা খেজুরের রস ব্যবহার করে সিরাপ তৈরির মাধ্যমে বিদেশে রপ্তানির প্রক্রিয়া শুরু করেছেন। অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষ থেকে গাছিদের মাঝে খেজুরের চারা, দা ও মাটির ভাঁড়সহ বিভিন্ন সরঞ্জামাদি প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেসবাউর রহমান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT