1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
তাহসিফ সাউরি মামলা: জেরিকা তাসনীম দিশার ফের রিমান্ড মঞ্জুর ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম ও প্রান্তিক জনগোষ্ঠীর রেকর্ড বিজয় দুই দফায় ভরিতে ৬৫৯৮ টাকা বাড়ল সোনার দাম মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়, বিপাকে ট্রাম্প সব সচিব ঠিকমতো অফিসে এলে আমিও আসব: গোপালগঞ্জের ইউপি সচিব জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে, পরিবর্তনের পক্ষে বারাক ওবামা সেমিনার ও পুরস্কার বিতরণ, বেরোবিতে নজরুল বর্ষ উপলক্ষে সাভারে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫, ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ মার্কিন নির্বাচনে ট্রাম্পের ধাক্কা, কংগ্রেসের দুই কক্ষই ডেমোক্র্যাটদের

গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি ঢাকাগামী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টো পথে ঘোরার চেষ্টা করে। এ সময় বাসটি প্রথমে একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। সেই ধাক্কায় কাভার্ডভ্যানটি সামনে থাকা ‘দোলা পরিবহন’-এর একটি বাসে গিয়ে আছড়ে পড়ে এবং দোলা পরিবহনের বাসটি অন্য একটি লোকাল বাসের ওপর ধাক্কা খায়।

দুর্ঘটনার সময় পাশে থাকা ভ্যানচালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকার নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT