1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
আইনি সীমারেখায় পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে: জাহেদ উর রহমান চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রোমার মুখোমুখি ইউনাইটেড মজুরি বৃদ্ধির দাবিতে ফতুল্লায় পোশাক শ্রমিকদের পুনরায় সড়ক অবরোধ হাদি মৃত্যুর ঘটনা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২১ বার পেছাল প্রবাসী কল্যাণমন্ত্রী: আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি রপ্তানির পরিকল্পনা গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০টি কারখানা ছুটি ঘোষণা গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রীষ্মের আগেই গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী সৌদিতে বিমান হামলায় ঢাকা রুটে ১৫৯ ফ্লাইট বাতিল

প্রবাসী কল্যাণমন্ত্রী: আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি রপ্তানির পরিকল্পনা

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই লক্ষ্যের কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি বিদেশে পাঠানোর যে পরিকল্পনা ও লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আর অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে চায় না। বিশ্ববাজারে নিজেদের অবস্থান তৈরিতে বাংলাদেশ বিশ্বমানের দক্ষ কর্মী গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। সরকারের এই উদ্যোগটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে সফল করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্বের সব দেশ যেন বুঝতে পারে বাংলাদেশও বিশ্বমানের দক্ষ শ্রমিক তৈরি করতে সক্ষম।

অবৈধ অভিবাসন ও হুন্ডি ব্যবহারের বিরুদ্ধে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, অবৈধভাবে বিদেশে গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তাই সবাইকে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি। এছাড়া, যারা দেশে বা বিদেশে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তাদের অবিলম্বে এসব কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তারা আইনের আওতায় আসবেন। গুটিকয়েক মানুষের অপকর্মের জন্য যেন পুরো দেশের বদনাম না হয়।

রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সৎ ও স্বচ্ছ উপায়ে ব্যবসা পরিচালনা করলে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। তবে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া ব্যক্তিদের দেশের শত্রু হিসেবে গণ্য করা হবে। সঠিক পন্থায় রেমিট্যান্স পাঠানোর সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT