1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
দিল্লিতে বিরোধীদের সমাবেশ, ভোটার তালিকা নিয়ে উত্তপ্ত রাজনীতি কাতারে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত ঘোষণা কাতারএনার্জির মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার: প্রযুক্তির ভিড়ে বইয়ের টানে ৪২ গ্রামের শিশু-কিশোরেরা স্বর্ণের দাম ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা বিশ্বজুড়ে ২৫টি পুরস্কার জিতে ইতিহাস গড়ল কাতারি সিনেমা ‘সনদ’ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মাপাড়ে জমজমাট ইলিশের মেলা ইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের বিশাল বিক্ষোভ গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি মজুরি বোর্ড গঠন করেছে সরকার মার্কিন-ইরান পরোক্ষ আলোচনা: কাতারের দোহায় পৌঁছাল ইরানি প্রতিনিধিদল

স্বর্ণের দাম ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে এই নতুন দর কার্যকর হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজুস জানিয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এই মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন ভেদে মজুরি যোগ হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদা ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং পারচেজের সময় ১৮ শতাংশ মূল্য কর্তন করতে হবে।

এর আগে গত ৩০ অক্টোবর বাজুস ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল। তার মানে, মাত্র এক দিনের ব্যবধানে আবারো উল্লেখযোগ্য হারে দাম কমল মূল্যবান এই ধাতুর।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশে ১৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬২ বার দাম বেড়েছে, ৬৭ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগের বছর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার কমানোর ঘটনা ঘটেছিল।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT