ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন কাঠামোর দাবিতে সাভারের উলাইল ও হেমায়েতপুর এলাকায় পুলিশের সঙ্গে পোশাক কারখানার শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আন্দোলনের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক বন্ধ করে দিলে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভারের উলাইল ও হেমায়েতপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বিভিন্ন পোশাক কারখানা থেকে আন্দোলনকারী শ্রমিকেরা বের হয়ে এসে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ গড়েন। একপর্যায়ে তারা ‘আল-মুসলিম’ নামের একটি তৈরি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে তাদেরকে লক্ষ্য করেও ইটপাটকেল ছোঁড়া হয়। পরবর্তীতে আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল বা কাঁদুনে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কটিতে টানা অবরোধ চলায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা পরবর্তীতে পুলিশ ও বিজিবির তৎপরতায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। উদ্ভূত পরিস্থিতির পর থেকে পুরো উলাইল শিল্পাঞ্চলে চরম আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল সতর্ক অবস্থানে রয়েছে।
অন্যদিকে, হেমায়েতপুর এলাকাতেও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। সাভার মডেল থানার কর্মকর্তা সাইফুল আলম নিশ্চিত করেছেন, এলাকার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও যৌথ বাহিনীর টিমের টহল অব্যাহত রয়েছে। তবে পার্শ্ববর্তী আশুলিয়া এলাকার শিল্পাঞ্চলে এখন পর্যন্ত বড় কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার তথ্য মেলেনি।
Tags: ঢাকা-আরিচা মহাসড়ক, পুলিশ সংঘর্ষ, পোশাকশ্রমিক, শ্রমিক আন্দোলন, সাভার