1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
তাহসিফ সাউরি মামলা: জেরিকা তাসনীম দিশার ফের রিমান্ড মঞ্জুর ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম ও প্রান্তিক জনগোষ্ঠীর রেকর্ড বিজয় দুই দফায় ভরিতে ৬৫৯৮ টাকা বাড়ল সোনার দাম মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়, বিপাকে ট্রাম্প সব সচিব ঠিকমতো অফিসে এলে আমিও আসব: গোপালগঞ্জের ইউপি সচিব জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে, পরিবর্তনের পক্ষে বারাক ওবামা সেমিনার ও পুরস্কার বিতরণ, বেরোবিতে নজরুল বর্ষ উপলক্ষে সাভারে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫, ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ মার্কিন নির্বাচনে ট্রাম্পের ধাক্কা, কংগ্রেসের দুই কক্ষই ডেমোক্র্যাটদের

দুই দফায় ভরিতে ৬৫৯৮ টাকা বাড়ল সোনার দাম

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চলতি নভেম্বরে টানা দুই দফায় সোনার দাম ভরিতে মোট ৬ হাজার ৫৯৮ টাকা বৃদ্ধি করা হয়েছে। টানা দুই দফায় ৬৫৯৮ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম। সেদিন ভরিতে ৩২৬৬ টাকা বাড়ানো হয়েছিল।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী, বাজুস স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছে। নতুন এই দর বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। এর আগে সোমবার (২ নভেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। অবশ্য তার আগের দফায় গত ৩১ অক্টোবর দাম ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়েছিল। এর আগে গত ৩১ অক্টোবর দাম কমানো হয়েছিল ভরিতে ১৬৩৩ টাকা।

নতুন নির্ধারণ করা দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস স্পষ্ট করেছে যে, স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না এবং অলঙ্কারের মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত বাজুস দেশের বাজারে মোট ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এই সময়ের মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬৭ বার কমানো হয়েছে, এছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানোর ঘটনা ঘটেছিল।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT