1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ট্রাম্পের ঘনিষ্ঠ প্রযুক্তি মহারথীরা এখন কী করবেন? তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পোড়ালেন ইরানপন্থী বিক্ষোভকারীরা হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি হরমুজ পারাপারে ইরানের নির্দেশনা মানতে হবে: ঢাকায় ইরানি রাষ্ট্রদূত বেরোবিতে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ নিহত শ্রমিক তৌফিকের পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত আমির প্রধানমন্ত্রী: মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে সৌদি-সিরিয়া ঐতিহাসিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহায়তা চুক্তি স্বাক্ষরিত টাঙ্গাইলে শিশু সন্তানকে হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড ডেমোক্র্যাটিক পার্টি ইসলামপন্থি ও কমিউনিস্টদের দখলে: টেড ক্রুজ

হরমুজ পারাপারে ইরানের নির্দেশনা মানতে হবে: ঢাকায় ইরানি রাষ্ট্রদূত

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে যেকোনো বাংলাদেশি জাহাজ নিরাপদে পারাপারের জন্য তেহরানের নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রদূত স্পষ্টভাবে জানান, ইরানের কর্তৃপক্ষের সঙ্গে যথাযথ সমন্বয় ছাড়া কোনো দেশের পক্ষেই এই কৌশলগত নৌপথ ব্যবহার করে নিরাপদে জ্বালানি পরিবহন করা সম্ভব নয়।

বাংলাদেশি কোনো জাহাজ বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এই ধরনের গোপনীয় তথ্য কেবল সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছেই সংরক্ষিত থাকে। হরমুজ প্রণালি পুনরায় সচল রাখার বিষয়ে ইরান, কাতার ও ওমানের মধ্যে পরিকল্পনা চলছে বলে উল্লেখ করেন তিনি। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর ভবিষ্যতে কোনো হামলা না চালানোর নিশ্চয়তা পাওয়ার শর্তটি তিনি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের জন্য জ্বালানিবাহী জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে তিনি কাজ করছেন বলেও উল্লেখ করেন।

রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, তারা যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তবে ইরান তাদের পাশে দাঁড়াবে।

ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, যেকোনো সামরিক সংঘাত মোকাবিলায় ইরান সর্বদা প্রস্তুত রয়েছে। রাষ্ট্রদূত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের ওপর কোনো পারমাণবিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর ও সমপর্যায়ের জবাব দেওয়া হবে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT