মালয়েশিয়ার শ্রমবাজারের পরিস্থিতি ও সিন্ডিকেট নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (০৬ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, মালয়েশিয়ার নাম শুনলেই এখন তার গায়ে জ্বর আসে। গতকাল শুক্রবার (০৬ নভেম্বর) দেশের বেসরকারী স্যাটেলাইটভিত্তিক টিভি চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলতে শোনা যায়।
এ সময় মন্ত্রী বলেন, দীর্ঘ দিন ধরে মালয়েশিয়া নিয়ে চলা নানা আলোচনা শুনতে শুনতে তিনি বিরক্ত। তিনি অভিযোগ করেন, এই খাতে ক্যানসারের মতো জটিল সমস্যা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কে কার পক্ষে আর কে কার পকেটে—তা বোঝা এখন দায় হয়ে দাঁড়িয়েছে।
Tags: অভিবাসন সিন্ডিকেট, আরিফুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী খবর, মালয়েশিয়া শ্রমবাজার