1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত দেশের রাজনৈতিক অস্বস্তি কাটাতে এশিয়া সফরকে যেভাবে কাজে লাগাতে চান ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন: আটক ২

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের অদূরে উত্তর আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ট্রেনটির ভেতর হঠাৎ আগুন জ্বলতে দেখে কর্তৃপক্ষ। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে আটক করেছে।

আটককৃতদের নাম মুরসালিন (২৩) ও নূরুল (২৫)। তারা উভয়ই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বাসিন্দা। বর্তমানে তাদেরকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, রাত ৩টার দিকে আখাউড়া জংশন স্টেশনের ওয়াশফিড এলাকা থেকে শান্টিংয়ের কাজ শেষে ট্রেনটি আউটার সিগন্যালের দিকে নেওয়ার সময় দুর্বৃত্তরা আগুন দেয়।

ট্রেনের ভেতরে আগুন জ্বলতে দেখে দায়িত্বরত গেটম্যান স্বাধীন আহমেদ তাৎক্ষণিকভাবে রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ট্রেনটির কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সেটি রক্ষা পেয়েছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম জানান, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শান্টিং চলাকালে দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বগিটি বাদ দিয়ে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বের পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT