1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত দেশের রাজনৈতিক অস্বস্তি কাটাতে এশিয়া সফরকে যেভাবে কাজে লাগাতে চান ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

হুমায়ুন কবির: প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ইতিবাচক পরিবর্তনকে বিশ্বদরবারে ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন বা কপ৩১-এর পার্শ্ববর্তী বাংলাদেশ প্যাভিলিয়নে বুধবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে আন্তর্জাতিক নেতারা তার নেতৃত্বের ওপর গভীর আস্থা ও গুরুত্ব প্রকাশ করেছেন। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের এই রূপান্তরমূলক ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা গুরুত্বের সঙ্গে দেখছেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় অংশ নেন। এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। তালিকার মধ্যে রয়েছেন মলদোভার প্রধানমন্ত্রী, ওআইসি মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এসব বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে প্রতিমন্ত্রী নিশ্চিত করেন।

বৈঠকগুলোতে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রার প্রশংসা করেছেন বিশ্বনেতারা। হুমায়ুন কবির জানান, ব্রাজিল ও মালদ্বীপের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট তাদের দেশের পুনর্গঠন ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহায়তা কামনা করেছেন। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। লন্ডনের মেয়রের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সুসম্পর্কের বিষয়টিও সাক্ষাতে উঠে এসেছে।

ওআইসি মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্নিশ্চিত করা হয়েছে, যেখানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। কুয়েতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আকাশপথ যোগাযোগ চালু ও ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী বছর দেশটিতে সফরের জন্য উজবেক প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চীনকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করে প্রতিমন্ত্রী জানান, ভারী শিল্প, জ্বালানি অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনসহ বিভিন্ন প্রকল্পে চীনের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে চীনের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেছে ঢাকা।

এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। সেখানে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা ও অবদানের কথা উঠে আসে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্যের আলোকে ভবিষ্যতে মুসলিম বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় কোনো দায়িত্ব পালন করতে হলে বাংলাদেশ তা জাতীয় স্বার্থের নিরিখে গুরুত্বসহকারে বিবেচনা করবে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT