1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান এপেক সম্মেলনে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি আইআরজিসির

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে ৩০০ প্রার্থী নির্বাচিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডিতে বিনা খরচে কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে প্রাপ্ত মোট ৪ হাজার ২৯টি আবেদনের ভিত্তিতে এই স্বচ্ছ ও নিরপেক্ষ লটারি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় জানায়, গত ৬ নভেম্বর থেকে আজ রবিবার ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে প্রাপ্ত আবেদনগুলো থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এ লটারি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। এর মাধ্যমে আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই যে, বোয়েসেল সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে।

লটারিতে নির্বাচিত ৩০০ প্রার্থীর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। এই তালিকা শিগগিরই বোয়েসেলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে উত্তীর্ণদের পরবর্তীতে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।

মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক অনুষ্ঠানে বলেন, বর্তমান সরকারের নির্বাচনী লক্ষ্য অনুযায়ী আগামী পাঁচ বছরে ১ কোটি কর্মী বিদেশে পাঠানোর যে পরিকল্পনা রয়েছে, এটি তার একটি অংশ। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ‘জিরো কস্ট’ বা বিনা খরচে কর্মী পাঠানোর প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষিত ‘জিরো কস্টে’ কর্মী প্রেরণের প্রতিশ্রুতিও বাস্তব রূপ পাচ্ছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে প্রথমবারের মতো লটারি পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যা বোয়েসেলের স্বচ্ছতাকে নিশ্চিত করে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মীর চাহিদাপত্র হাতে পেয়েছে বোয়েসেল। এসব ক্ষেত্রেও মেডিকেল ফি ও বিমানভাড়াসহ সম্পূর্ণ খরচ নিয়োগকর্তা বহন করবেন। তারা মেডিকেল ফি, বিমানভাড়াসহ সম্পূর্ণ খরচ নিয়োগকর্তার বহনের সুবিধায় একেবারে জিরো কস্টে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুন নাহারসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT