1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান ফের যুদ্ধ শুরুর আভাস: মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরী গাজীপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নাটোরে মাইক্রোবাসে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেতে যাচ্ছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড ও কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তার নাম প্রস্তাব করা হয় এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন এই সচিবের নেতৃত্বের ওপর বোর্ডের আস্থা এবং ক্রিকেটের বৈশ্বিক প্রসারে তার ভূমিকার প্রতিফলন হিসেবেই এই পুনর্নিয়োগকে দেখছে সংস্থাটি। অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য প্রত্যেক পরিচালকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

বোর্ডের এমন আস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জয় শাহ বলেন, ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য যেমন সম্মানের, তেমনই বড় দায়িত্বের। আইসিসির বোর্ড সদস্যদের সমর্থন ও বিশ্বাসের জন্য তিনি ধন্যবাদ জানান। তার মতে, বিশ্বজুড়ে ক্রিকেটের বাণিজ্যিক সাফল্য ও সমর্থকগোষ্ঠী বাড়ানোর পাশাপাশি এই খেলাকে আরও শক্তিশালী ও টেকসই পর্যায়ে নিয়ে যাওয়াই এখন তার অন্যতম লক্ষ্য।

সামনের দিনগুলোর কর্মপরিকল্পনা নিয়ে জয় শাহ জানান, আইসিসির লক্ষ্য শুধুমাত্র টুর্নামেন্ট আয়োজনে সীমাবদ্ধ নয়। বরং খেলোয়াড়, সমর্থক এবং বাণিজ্যিক অংশীদারদের সাথে নিয়ে ক্রিকেটের দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ গড়ে তোলা প্রয়োজন। তিনি আরও বলেন, আমরা আমাদের খেলার ইতিহাসের এক অত্যন্ত রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। মানুষের মধ্যে মেলবন্ধন তৈরিতে ক্রিকেটের অসামান্য শক্তি রয়েছে এবং এই বিষয়টিকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। জয় শাহ আরও বলেন, আমি সব সময় বিশ্বাস করি, মানুষকে একত্রিত করার সক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি।

ক্রিকেটের প্রসারে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে এই খেলার অন্তর্ভুক্তিকে একটি বিশাল মাইলফলক হিসেবে অভিহিত করেছেন জয় শাহ। তার ভাষ্যমতে, অলিম্পিকের মাধ্যমে নতুন নতুন দেশে ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িয়ে দেয়া এবং নতুন প্রজন্মের সমর্থকদের অনুপ্রাণিত করার এটি একটি দারুণ সুযোগ। তিনি মনে করেন, এই বড় পরিকল্পনাগুলো বাস্তবায়ন করাই হবে তার পরবর্তী মেয়াদের প্রধান অগ্রাধিকার। ২০২৮ সালের লস অ্যানজেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে আমাদের খেলা তুলে ধরার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, সফল আয়োজন নিশ্চিত করার বাইরেও আমাদের দায়িত্ব অনেক বিস্তৃত। একই সঙ্গে ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে ধারাবাহিক নেতৃত্ব নিশ্চিত করবে এ সিদ্ধান্ত।

বিশ্বের সদস্য দেশগুলোর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে জয় শাহ বলেন, বোর্ডের সদস্যদের সম্মিলিত সমর্থন ও পরিকল্পনা বাস্তবে রূপ দেয়ার মাধ্যমে এমন কিছু অর্জন করতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটের জন্য স্থায়ী অবদান হয়ে থাকবে। খেলাটির ইতিহাস ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সঠিক পথে এগিয়ে যাওয়াই এখন আইসিসির মূল লক্ষ্য।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT