একটি রাজনৈতিক দলের ক্ষতি সবসময় তার প্রতিপক্ষ ঘটায় না। কখনো কখনো দলের ভেতরে এমন সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়, যারা দলটির নাম ব্যবহার করে ক্ষমতার সুবিধা নেয়, অথচ দলটির আদর্শ, ইতিহাস, রাজনৈতিক সংগ্রাম ও সাংগঠনিক ভিত্তির সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত দুর্বল। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শুধু বর্তমান মন্ত্রিসভা কিংবা কয়েকটি নিয়োগের দিকে তাকালে চলবে না, বরং দলের সামগ্রিক কাঠামোর গভীরে প্রবেশ করতে হবে। তারা ধীরে ধীরে পরীক্ষিত কর্মীদের জায়গা দখল করে, সাংস্কৃতিক পরিসর নিয়ন্ত্রণ করে, পেশাজীবী সংগঠনে প্রভাব বিস্তার করে এবং শেষ পর্যন্ত দলের রাজনৈতিক চরিত্রকেই অস্পষ্ট করে তোলে। এই রাজনৈতিক প্ল্যাটফর্মে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক পটভূমির মানুষ যুক্ত হয়েছিলেন। কিন্তু বহুমাত্রিকতা আর আদর্শহীন সংকরায়ণ এক বিষয় নয়। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল একটি বহুমাত্রিক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে। বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় ঐক্যের ধারণাকে কেন্দ্র করে দলটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্র করেছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই রাজনৈতিক উত্তরাধিকার দীর্ঘ আন্দোলন, কারাবরণ, মামলা, নির্যাতন ও নির্বাচনী সংগ্রামের মধ্য দিয়ে টিকে ছিল। একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পর তার নিজস্ব আদর্শিক শক্তিকে আরও বিকশিত করবে, নাকি ক্ষমতার আশপাশে নতুন নতুন গোষ্ঠী তৈরি করে নিজেদের রাজনৈতিক পরিচয়ই অস্পষ্ট করে ফেলবে। আওয়ামী লীগ সরকারের আমলে দলটির বিভিন্ন কমিটি গঠন নিয়ে ব্যাপক অসন্তোষ ছিল। ফলে রাজপথের কর্মী ধীরে ধীরে প্রান্তিক হন, আর ক্ষমতার কাছাকাছি থাকা ব্যক্তি হয়ে ওঠেন সংগঠনের নিয়ন্ত্রক। কবি, লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার, সংগীতশিল্পী, সাংবাদিক, গবেষক, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক সংগঠকেরা একটি দলের রাজনৈতিক চিন্তাকে সমাজে বিস্তৃত করেন। কিন্তু ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন কিছু মুখ ও গোষ্ঠীর আবির্ভাব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। জাতীয় নেতৃত্বকে বিভিন্ন রাজনৈতিক, পেশাগত ও সামাজিক শ্রেণির মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। তাঁদের কাছে দল একটি আদর্শিক প্রতিষ্ঠান নয়; বরং প্রভাব, পদ-পদবি, ব্যবসায়িক সুযোগ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অর্জনের ক্ষেত্র। তবে নতুন মানুষকে অন্তর্ভুক্ত করাই সমস্যা নয়। বিএনপির নির্বাচনী ইশতেহারে গণমাধ্যমের স্বাধীনতা, সাংস্কৃতিক বিকাশ, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সৃজনশীল চিন্তার পরিবেশ তৈরির অঙ্গীকার রয়েছে। সর্বপরি সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠায়। ডানপন্থীদের একাংশ বামপন্থী রাজনৈতিক ভাষা ব্যবহার করছেন, বামপন্থীদের একটি অংশ ডানপন্থী রাজনৈতিক অবস্থানের সঙ্গে সমঝোতা করছেন, আবার জাতীয়তাবাদী পরিচয়ের আড়ালে বিভিন্ন রাজনৈতিক দর্শনের গোষ্ঠী নিজেদের অবস্থান তৈরি করছে। তাঁদের ত্যাগের ওপর দাঁড়িয়েই দলটি দীর্ঘ প্রতিকূলতা অতিক্রম করে রাষ্ট্রক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের(কার্যক্রম নিষিদ্ধ) মতো বিরাট বুদ্ধিবৃত্তিক পরিসরের সাথে মোকাবেলা করতে নানা রাজনৈতিক পরিচয়ের মানুষজন ভাড়া করেও পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়, যদি না নিজের কিছু না থাকে।
বিশেষ করে ২০১৫-১৬ সালের পুনর্গঠন প্রক্রিয়া এবং ২০১৬ সালের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে ঘিরে সংবাদমাধ্যমে নানা অভিযোগ প্রকাশিত হয়েছিল। এমনকি কমিটিকে ঘিরে ‘রিজভী-শিমুল কমিটি’ কথাটিও রাজনৈতিক আলোচনায় জায়গা পেয়েছিল। যে কর্মী বছরের পর বছর রাজপথে থেকেছেন, মামলা খেয়েছেন, কারাবরণ করেছেন, হামলার শিকার হয়েছেন, তাঁর পরিবর্তে এমন কাউকে পদ দেওয়া হলে, যার সাংগঠনিক অভিজ্ঞতা কিংবা তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই, তাহলে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র কোথায় থাকে? কেন্দ্রীয় কার্যালয়ের সুপারিশ, ব্যক্তিগত যোগাযোগ, গোষ্ঠীগত আনুগত্য ও ক্ষমতাকেন্দ্রের নৈকট্য হয়ে ওঠে নেতৃত্ব পাওয়ার প্রধান যোগ্যতা। অনেক নেতা-কর্মীর কাছে যাঁরা আগে পরিচিত ছিলেন না, যাঁদের আন্দোলন-সংগ্রামে দৃশ্যমান ভূমিকা ছিল না, তাঁদের কেউ কেউ গুরুত্বপূর্ণ যোগাযোগ ও অবস্থানে চলে আসছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে কোনো কোনো পেশাজীবী সংগঠনে জামায়াত-ঘনিষ্ঠ গোষ্ঠীর প্রভাব রয়েছে বলে বিএনপির বিভিন্ন মহলে অভিযোগ শোনা যায়। একজন নেতা দীর্ঘদিন রাজনীতি করলেন, এলাকায় সংগঠন গড়ে তুললেন, মামলা-হামলা মোকাবিলা করলেন, নির্বাচনী রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করলেন; কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না, যা দলের ভেতরে চরম হতাশা তৈরি করে। তৎকালীন সময়ে রুহুল কবির রিজভী আহমেদ ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রভাব নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছিল।
সরকার বিএনপির, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভায় বিএনপির নেতারা, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ হচ্ছে; কিন্তু রাষ্ট্র পরিচালনা, সাংস্কৃতিক নীতি, বুদ্ধিবৃত্তিক পরিসর ও রাজনৈতিক আচরণে বিএনপির নিজস্ব জাতীয়তাবাদী চরিত্র কতটা প্রতিষ্ঠিত হয়েছে? প্রত্যেক মন্ত্রণালয়ের নির্দিষ্ট দায়িত্ব, নীতিগত সীমা ও প্রশাসনিক জবাবদিহি রয়েছে। কিন্তু কখনো কখনো দেখা যায়, একজন মন্ত্রী এমন বিষয়ে মন্তব্য করছেন, যা তাঁর মন্ত্রণালয়ের দায়িত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। ২০২৬ সালে শিক্ষামন্ত্রীর এইচএসসি পরীক্ষা পরিচালনা নিয়ে বক্তব্য ও সিদ্ধান্ত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাংবাদিকদের প্রশ্নের জবাব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ঠিকাদারদের কাছ থেকে উপহার গ্রহণসংক্রান্ত মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমে নানা বিশ্লেষণ হয়েছে। একটি সরকারের রাজনৈতিক চরিত্র শুধু প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রকাশ পায় না, বরং প্রতিটি স্তরের প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তের সমন্বয়ে তা প্রতিফলিত হয়। বর্তমান বাস্তবতায় বিএনপির নীতি-নির্ধারকদের উচিত এই সুবিধাবাদী গোষ্ঠীর প্রভাব থেকে দলকে মুক্ত রাখা এবং তৃণমূলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা, অন্যথায় দলের আদর্শিক ভিত্তি ও ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। দলের ভেতরে গণতন্ত্রচর্চা, স্বচ্ছতা এবং আদর্শের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনই হতে পারে এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে দূরত্ব ঘুচিয়ে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। দলের ত্যাগী নেতাদের যথাযথ গুরুত্ব প্রদান এবং সুবিধাবাদীদের চিহ্নিত করে তাদের প্রভাব হ্রাস করতে না পারলে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ক্ষতির সম্ভাবনা থেকেই যাবে। বিএনপির সবচেয়ে বড় সাংগঠনিক দুর্বলতার একটি হচ্ছে সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজস্ব আদর্শিক শক্তির বিকাশে দীর্ঘদিনের ব্যর্থতা। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন হলেও একটি সাধারণ প্রশ্ন সামনে আনে: মন্ত্রীদের রাজনৈতিক যোগাযোগ, বক্তব্য ও প্রশাসনিক দায়িত্ব পালনের মধ্যে কি যথেষ্ট সমন্বয় রয়েছে।
Tags: খালেদা জিয়া, তারেক রহমান, বাংলাদেশি জাতীয়তাবাদ, বিএনপি, রাজনৈতিক সংকট