1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
হরমুজে আমিরাতের জাহাজে হামলা, আহত ১১ ও নিখোঁজ ১ ইরানের সিরিক বন্দরে গভীর রাতে রহস্যময় হামলা, বাড়ল তেলের দাম ওয়েলসের মাঠে রোনালদোর সেই ৭ নম্বর জার্সিতে পর্তুগালের জয় সাভারে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে কারখানা ছুটি সার্বিয়ায় শপথ নিলেন ছাত্র আন্দোলনের নির্বাচিত নতুন প্রতিনিধিরা ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৩৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতি সার্বিয়ার নতুন জোটের দেশের বাজারে স্বর্ণের দাম কমল প্রতি ভরিতে ২৭৪১ টাকা

ভারত-বাংলাদেশের ছায়াযুদ্ধে শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে জটিলতা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ভারত ও বাংলাদেশের মধ্যে এক অঘোষিত ‘ছায়াযুদ্ধ’ চলছে, যেখানে কোনো প্রচলিত মারণাস্ত্রের ব্যবহার নেই। এই লড়াইয়ের মূল কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ই আগস্ট সামরিক বিমানে ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে ৭৯ বছর বয়সী এই নেত্রী কঠোর নিরাপত্তাবলয়ে অজ্ঞাত স্থানে বসবাস করছেন। রাজনীতি থেকে বিচ্ছিন্ন ও সাবেক সহকর্মীদের সঙ্গে যোগাযোগহীন অবস্থায় দিন কাটালেও, তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে তিনি দেশে ফেরার প্রবল আকাঙ্ক্ষা পোষণ করছেন। এমনকি পাসপোর্ট নবায়ন ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহের প্রচেষ্টাও তার দেশে ফেরার ইচ্ছাকে স্পষ্ট করে তোলে। তবে ক্ষমতার পালাবদলের পর বর্তমান বাংলাদেশে তার নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়ে গেছে। যে যুদ্ধে নেই বন্দুক, যুদ্ধবিমান কিংবা বোমা।

তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদানের পর, প্রত্যর্পণের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার আইনি ও রাজনৈতিক পথটি সামনে এসেছে। এই পরিস্থিতি নয়াদিল্লিকে এক কঠিন কূটনৈতিক ত্রিমুখী সংকটে ফেলেছে। একদিকে শেখ হাসিনার নিরাপত্তা, অন্যদিকে তার নিজের ইচ্ছা এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ—সব মিলিয়ে ভারত বড় চাপের মুখে পড়েছে। ভারতের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নয়াদিল্লি তৃতীয় কোনো দেশে তাকে সরিয়ে নেয়ার সম্ভাবনা যাচাই করলেও এখনো কোনো কার্যকর গন্তব্য খুঁজে পায়নি। পাল্টা ভারত বাংলাদেশকে বার্তা দিয়েছে যে, হাসিনাকে যেহেতু ঢাকা থেকেই পাঠানো হয়েছে, তাই ফিরিয়ে নেয়ার দায়িত্বটিও তাদেরই নিতে হবে। অন্যদিকে, নয়াদিল্লি ক্রমেই অস্বস্তিকর পরিস্থিতিতে হাসিনার আশ্রয়দাতা হিসেবে অবস্থান করছে। কারণ, হাসিনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মুখে দেশটিতে ক্ষমতার পালাবদল ঘটেছে।

শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের মতে, তিনি ঢাকা ও নয়াদিল্লির আলোচনার মাধ্যমে দেশে ফেরার পথ প্রশস্ত করতে চান, যেখানে তাকে মৃত্যুদণ্ড না দেয়ার নিশ্চয়তা থাকবে। এদিকে বাংলাদেশের নতুন সরকারের সাথে চীন, পাকিস্তান ও তুরস্কের ঘনিষ্ঠতা বাড়ছে। বিশেষ করে পাকিস্তানি সামরিক প্রতিনিধিদলের ঢাকা সফর এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সীমান্ত নিরাপত্তা ও যৌথ মহড়া নিয়ে আলোচনা ভারতকে বাড়তি উদ্বেগে ফেলেছে। ১৯৭১ সালের ঐতিহাসিক বিচ্ছেদ কাটিয়ে দুই দেশের সামরিক সংযোগ ভারতের জন্য ভূ-রাজনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির মতো শীর্ষ কর্মকর্তাদের চ্যালেঞ্জ বাড়ছে। শোনা যাচ্ছে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে সরাসরি পিএমও-তে প্রতিবেদন দিচ্ছেন, যা এই ছায়াযুদ্ধের গভীরতা ও গুরুত্বকে বাড়িয়ে তুলেছে। ১৯৭১ সালে এই দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক বিচ্ছেদ ঘটেছিল- পাকিস্তান থেকে জন্ম হয়েছে বাংলাদেশের, তা এখন আর সামরিক যোগাযোগের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। তিনি ভারতের সিভিল সার্ভিস ও প্রশাসনবিষয়ক প্রথম সাময়িকী ‘জিফাইলস’-এর সম্পাদক।

দেশের কেন্দ্রীয় সরকারে আমলাতান্ত্রিক জটিলতাও বাড়ছে। ২০২৬ সালের ৩১শে অক্টোবর তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা অবসরে যাওয়ায় সচিব পর্যায়ে গুরুত্বপূর্ণ শূন্যতা তৈরি হয়েছে। এর ফলে পূর্ণকালীন নিয়োগের পরিবর্তে বিদ্যমান কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে কাজ চালানো হচ্ছে। যেমন, ১৯৯১ ব্যাচের কর্মকর্তা মনোজ গোভিলকে মন্ত্রিপরিষদ সচিবালয়ের পাশাপাশি পরিবহন ও লজিস্টিকস পরিকল্পনা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। ১৯৯২ ব্যাচের রাজেন্দ্র কুমার সীমান্ত ব্যবস্থাপনার পাশাপাশি আন্তঃরাজ্য কাউন্সিল সচিবালয়ের দায়িত্ব পালন করছেন। এছাড়া ১৯৯৩ ব্যাচের সন্দীপ পন্ডরিক ইস্পাত মন্ত্রণালয়ের সঙ্গে ভারী শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। কারণ, পরিবহন খাতগুলোর মধ্যে পরিকল্পনার সমন্বয় করতে সরকার সম্প্রতি সমন্বিত পরিবহন ও লজিস্টিকস কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। (লেখক একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং দিল্লি স্কুল অব ইকোনমিকসের সাবেক শিক্ষার্থী।

মন্ত্রিসভার নিয়োগ কমিটির নির্দেশনা অনুযায়ী, নিয়মিত নিয়োগ না হওয়া পর্যন্ত এসব কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কাজে ধারাবাহিকতা বজায় রাখতেই এই ব্যবস্থা। তবে বিশ্লেষকদের প্রশ্ন, সাময়িক এই অস্থায়ী ব্যবস্থা শেষ পর্যন্ত স্থায়ী রূপ নেবে কি না। অতিরিক্ত দায়িত্বের ফলে জবাবদিহিতার জায়গাটি অস্পষ্ট হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভবিষ্যৎ ভারসাম্য এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করাই এখন নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার এই জটিল সম্পর্কের মূল স্টেকস, যেখানে কোনো গুলির শব্দ না থাকলেও প্রভাব বিস্তারের লড়াই প্রতিনিয়ত চলছে। অতিরিক্ত দায়িত্ব সাময়িকভাবে কাজে বিঘ্ন ঘটতে দেয় না। কিন্তু দীর্ঘদিন এ ব্যবস্থার ওপর নির্ভরশীলতা জবাবদিহিকে অস্পষ্ট করে তোলে। দ্রুততা ও সমন্বয়কে গুরুত্ব দেয়া একটি সরকারের জন্য আসল পরীক্ষা হলো, এই অস্থায়ী ব্যবস্থাগুলো স্বল্প সময়ের জন্য থাকবে, নাকি নিয়মে পরিণত হবে। এশিয়ান এইজে প্রকাশিত তার লেখার বাংলাদেশ অংশের অনুবাদ এটা)।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT