1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পটুয়াখালীতে রাতভর ৭ আ.লীগ নেতার বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সৌদির পরমাণু চুক্তিতে অত্যন্ত সন্তুষ্ট আইএইএ প্রধান গ্রোসি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩১ হাজার টাকা করার দাবি গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর ও আওয়ামী লীগ কর্মীদের মহড়া পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা হুয়ান মাতার বিমানবন্দরের নিরাপত্তা জোরদার: এআই ক্যামেরা ও টহল বাড়ানোর নির্দেশ ইরানের বিভিন্ন হামলার তীব্র নিন্দা জানালো সৌদি আরব মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফের পথে আটক ৪, উদ্ধার ৬ জন গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার

পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা হুয়ান মাতার

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দীর্ঘদিনের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। দীর্ঘদিনের এই ফুটবল জীবন থেকে বিদায় নিলেও খেলাটির সঙ্গে নিজের সম্পৃক্ততা বজায় রাখার কথা জানিয়েছেন মাতা। তিনি বলেন, ফুটবল কখনোই আমার জীবন থেকে হারিয়ে যাবে না। আমি পেশাদার খেলা ছেড়ে দিলেও একজন ফুটবলার পরিচয় কখনোই মুছে ফেলব না। ফুটবলের উন্নয়ন এবং এই খেলার প্রতি ভালোবাসা বজায় রাখার মাধ্যমে তিনি যুক্ত থাকবেন বলেও জানিয়েছেন এই তারকা। মাতার বিদায় মানে শুধু একজন ফুটবলারের বুটজোড়া তুলে রাখা নয়, স্পেনের সোনালি প্রজন্মের আরেকটি পরিচিত মুখেরও বিদায়।

মাতার বর্ণাঢ্য ক্যারিয়ারের বড় অংশজুড়ে ছিল ক্লাব ফুটবলের সাফল্য এবং জাতীয় দলের হয়ে শিরোপা জয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপজয়ী স্প্যানিশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৪১টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। পরবর্তী সময়ে ২০১২ সালের ইউরো জয়ী দলেও তিনি ছিলেন। ইতালির বিপক্ষে টুর্নামেন্টের ফাইনালে স্পেনের ৪-০ গোলের জয়ে একটি গোলও করেছিলেন মাতা। রিয়াল মাদ্রিদের যুবদল দিয়ে শুরু করা তার ক্যারিয়ারের মোড় ঘোরে ২০০৭ সালে ভ্যালেন্সিয়ায় যোগ দেওয়ার মাধ্যমে। জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৪১ ম্যাচ।

২০১১ সালের আগস্টে ইংলিশ ক্লাব চেলসিতে নাম লেখান মাতা। স্ট্যামফোর্ড ব্রিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে টানা দুই মৌসুমে ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। ব্লুজদের হয়ে ৮২টি প্রিমিয়ার লিগ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ এবং এফএ কাপ জয়ের কৃতিত্ব অর্জন করেন। ২০১৪ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। রেড ডেভিলদের জার্সি গায়ে ২৮৫ ম্যাচে ৫১ গোল করেছেন মাতা। ওল্ড ট্রাফোর্ডে কাটানো দীর্ঘ সময়ে তিনি এফএ কাপ, ইউরোপা লিগ এবং লিগ কাপ জিতেছেন। ২০২২ সালে চুক্তির মেয়াদ শেষ হলে ইউনাইটেড ছেড়ে দেন তিনি। চেলসির হয়ে লিগে ৮২ ম্যাচ খেলে করেন ১৮ গোল।

পরবর্তী সময়ে মাতা তুরস্কের গালাতাসারাই ও জাপানের ভিসেল কোবেতে খেলেছেন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে অস্ট্রেলিয়ার লিগেও দেখা গেছে তাকে, যেখানে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টরির হয়ে মাঠে নেমেছেন তিনি। তার অবসরের ঘোষণায় সাবেক দুই ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছে। চেলসি তাকে অসাধারণ একজন খেলোয়াড় হিসেবে অভিহিত করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রশংসা করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT