1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পটুয়াখালীতে রাতভর ৭ আ.লীগ নেতার বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সৌদির পরমাণু চুক্তিতে অত্যন্ত সন্তুষ্ট আইএইএ প্রধান গ্রোসি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩১ হাজার টাকা করার দাবি গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর ও আওয়ামী লীগ কর্মীদের মহড়া পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা হুয়ান মাতার বিমানবন্দরের নিরাপত্তা জোরদার: এআই ক্যামেরা ও টহল বাড়ানোর নির্দেশ ইরানের বিভিন্ন হামলার তীব্র নিন্দা জানালো সৌদি আরব মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফের পথে আটক ৪, উদ্ধার ৬ জন গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩১ হাজার টাকা করার দাবি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩১ হাজার টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সংগঠনের পক্ষ থেকে এই প্রস্তাবনা তুলে ধরা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব দাবি জানান ো হয়।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি জানান, বর্তমানে একজন শ্রমিকের পক্ষে ১২ হাজার ৫০০ টাকা বেতনে জীবনধারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চার সদস্য বিশিষ্ট একটি শ্রমজীবী পরিবারের মাসিক ন্যূনতম ব্যয় বর্তমানে ৩১ হাজার টাকা। অথচ বর্তমান মজুরি কাঠামো অনুযায়ী একজন শ্রমিক ১২ হাজার ৫০০ টাকা পাচ্ছেন, যার ফলে পরিবারের প্রয়োজনীয় খরচের সঙ্গে আয়ের ১৮ হাজার ৫০০ টাকার একটি বড় ঘাটতি তৈরি হচ্ছে। স্বামী-স্ত্রী উভয়ে কাজ করলেও এই পরিস্থিতির উন্নতি ঘটছে না বলে প্রবন্ধে উল্লেখ করা হয়।

প্রস্তাবনায় বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো কার্যকর হয়েছিল, যেখানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা ধরা হলেও মূল মজুরি ছিল মাত্র ৬ হাজার ৭০০ টাকা। এই ব্যবধান কমিয়ে প্রস্তাবিত ৩১ হাজার টাকার ন্যূনতম মজুরির অন্তত ৬০ শতাংশ বা ১৮ হাজার টাকা মূল মজুরি হিসেবে নির্ধারণের দাবি জানানো হয়েছে। এর ফলে শ্রমিকদের ওভারটাইম, উৎসব বোনাস ও চাকরি পরবর্তী সুবিধা বাড়বে। পাশাপাশি বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ থেকে ১২ শতাংশ করার দাবি তুলেছে সংগঠনটি। এ পরিস্থিতিতে অবিলম্বে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে প্রবেশ পর্যায়ের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩১ হাজার টাকা নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ভর্তুকিতে স্থায়ী রেশনিং ব্যবস্থা চালুর জোর সুপারিশ করা হয়েছে। এই ব্যবস্থাপনায় চাল, ডাল, তেল, আটা ও চিনির মতো নিত্যপণ্য সুলভ মূল্যে সরবরাহের কথা বলা হয়। এছাড়া ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মতো এলাকায় জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বিশেষ আবাসন ও জীবনযাত্রা ভাতা চালু এবং শ্রমিকদের জন্য স্বল্পভাড়ায় আবাসন ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি জানানো হয়। বিশেষ করে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলে বাড়িভাড়া, খাবার, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় মেটাতে গিয়ে শ্রমিকদের হিমশিম খেতে হচ্ছে। গত কয়েক বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাড়িভাড়া ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বাড়লেও মজুরি সেই অনুপাতে বাড়েনি।

শ্রমিকদের আইনি অধিকার নিশ্চিত করতে ট্রেড ইউনিয়ন গঠন ও যৌথ দর-কষাকষির সুযোগ রাখা এবং মিথ্যা মামলা ও কালো তালিকাভুক্তি বন্ধের আহ্বান জানানো হয়। মালিকপক্ষের প্রতি সময়মতো বোনাস ও মজুরি প্রদান, কারখানার অগ্নি ও ভবন নিরাপত্তার পাশাপাশি নারী শ্রমিকদের সন্তানদের জন্য মানসম্মত দিবাযত্ন কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়।

আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতার বিষয়ে প্রবন্ধে বলা হয়, শুধুমাত্র মালিকদের ওপর মজুরি বৃদ্ধির দায় চাপিয়ে দিলে চলবে না। পোশাকের ন্যায্যমূল্য প্রদানের মাধ্যমে ক্রেতাদেরও শ্রমিকদের জীবনমান উন্নয়নে অবদান রাখতে হবে। এছাড়া শিল্পে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের পুষ্টি ও স্বাস্থ্যগত মান উন্নয়ন জরুরি। অনুষ্ঠানে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবীসহ শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT