কাতারের দোহায় চলমান রাইজিং স্টারস এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। হংকংয়ের দেওয়া ২২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৯ ওভার হাতে রেখেই ৭ উইকেটের অনায়াস জয় নিশ্চিত করে টাইগাররা। হংকংকের বিপক্ষে তাদের জয়টি ৭ উইকেটের।
বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে হংকং। শুরুর দিকে ৫২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়লেও চতুর্থ উইকেটে অংশুমান রাত ও আইজাজ খানের ১২৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। ৮৬ বলে ৭৭ রান করে অংশুমান এবং ১০৮ বলে ৬৭ রান করে আইজাজ ফিরে যান। হংকংয়ের ইনিংসে ধস নামাতে ৯ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন পেসার ইকবাল হোসেন। এছাড়া রুবেল, সাইফউদ্দিন, রাকিবুল এবং সাইফ হাসান একটি করে উইকেট শিকার করেন। এই রান নিয়েও লড়াই করতে পারেনি তারা। তাদের জুটিতে ভর করেই দুই শ পার করে ফেলে হংকং। তারা ছাড়া হংকয়ের আর কোনো ব্যাটসম্যান ইনিংস লম্বা করতে পারেননি। এ ছাড়া ১ উইকেট করে পান মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারালেও রান তোলার গতি ধরে রাখে বাংলাদেশ। ১২ রানে ইমন ফেরার পর অধিনায়ক সাইফ হাসান ও শাহাদাত হোসেন দ্বিতীয় উইকেটে ৮৪ রান যোগ করেন। শাহাদাত ৫৯ বলে ৪৩ রান করে আউট হন। এরপর সাইফ হাসান ও ইয়াসির আলীর ব্যাটে চড়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
Tags: ইকবাল হোসেন, বাংলাদেশ এ দল, রাইজিং স্টারস এশিয়া কাপ, সাইফ হাসান, হংকং