1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
রিয়াদের পিআইএফ টাওয়ারে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় টায়ার জ্বালিয়ে আগুন হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় দিয়ে শুরু বাংলাদেশের সুন্দরবনে মুক্তিপণ দিতে না পারায় অপহৃত ৪ জেলে এখনো ফেরেননি ৬২ বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবরোধ ও হামলায় গোপালগঞ্জে অচল সড়ক যোগাযোগ, আতঙ্কে জনজীবন পটুয়াখালীতে রাতভর ৭ আ.লীগ নেতার বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সৌদির পরমাণু চুক্তিতে অত্যন্ত সন্তুষ্ট আইএইএ প্রধান গ্রোসি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩১ হাজার টাকা করার দাবি

৬২ বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আজ শুক্রবার, ২০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করা তারেক রহমান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। তাঁর শিক্ষাজীবনের সূচনা হয়েছিল ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যরিস্টার জাইমা রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়। এতে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের সক্রিয় পথচলা শুরু হয় ১৯৮৮ সালে। এরপর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দলীয় জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হিসেবে নিজের রাজনৈতিক পরিচয় সুসংহত করেন। তবে তার রাজনৈতিক জীবনের পরবর্তী সময়টা ছিল নানা প্রতিকূলতার। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁকে একাধিক আইনি জটিলতা ও মামলার সম্মুখীন হতে হয়। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন। স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের পরিবেশ তাকে স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি আকৃষ্ট করে। ১৯৮৮ সালে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। বাবার জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তার মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয় করেন। পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিপুল বিজয় একজন দক্ষ ও সুপরিকল্পিত সংগঠক হিসেবে তারেক রহমানের যোগ্যতার প্রমাণ দেয় এবং ভবিষ্যতে দলের নেতৃত্বে তার অবস্থান সুদৃঢ় হওয়ার পথ তৈরি করে। পরবর্তীতে সে সময়ের সরকার তাকে লন্ডনে পাঠিয়ে দেয়। সেদিন তাকে বরণ করার জন্য বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত লাখো জনতার ঢল নেমেছিল।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭—এই দুটি আসন থেকে লড়েন এবং উভয় আসনেই জয়লাভ করেন। এই বিজয় অর্জনের পরপরই ১৭ ফেব্রুয়ারি তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ করে দেশে ফেরেন।

জন্মদিন উপলক্ষে আজ বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে দলীয় নেতাকর্মীরাও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানা গেছে। এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদরাসা ও এতিমখানা উত্তর বারিধারায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT