1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সৌদি-কাতারে মোসাদ এজেন্ট আটকের দাবি সাংবাদিক টাকার কার্লসনের মধ্যপ্রাচ্যে রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প, ছাড়ল মার্কিন রণতরি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি শয়তানের কাজ: করণীয় কী? হুমায়ুন কবির: ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগান গোপালগঞ্জে অস্থিরতা: বাতিল খুলনা-ঢাকার জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা কাতারে শুরু হলো ইতিহাসের বৃহত্তম ক্লাসিক কার প্রদর্শনী দুর্ঘটনার কবলে ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি, অল্পের জন্য রক্ষা এএফসির দুটি সম্মানজনক পুরস্কার জিতলো বাফুফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আইসিজের রায় কার্যকর করতে জাতিসংঘে প্রস্তাব আনার আহ্বান ব্রিটিশ এমপিদের

হাসিনার সম্ভাব্য ফেরা ও গঙ্গা চুক্তি: পরীক্ষায় ঢাকা-দিল্লি সম্পর্ক

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা দিন দিন ঘনীভূত হচ্ছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। এই অস্থিরতার মধ্যেই আগামী মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসা ঢাকা ও নয়াদিল্লির সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই দুটি বিষয় কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নয়, বরং ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপরও গভীর প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে।

আইএএনএসের তথ্য অনুযায়ী, বর্তমান সরকার নানা দিক থেকে চাপের মুখে রয়েছে। একদিকে দেশের বিভিন্ন স্থানে তৈরি পোশাকশ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে রাজপথে বিক্ষোভ করছেন, অন্যদিকে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তার দলের সমর্থকদের সংগঠিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এসব পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রধানমন্ত্রী ও বিএনপি নেতা তারেক রহমানের সরকার।

সাবেক প্রধানমন্ত্রী ৭৯ বছর বয়সী শেখ হাসিনাকে এক বছর আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় দমনপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে এই সাজা দেয়া হয়, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েও দেশে ফিরে আইনি লড়াইয়ের আগ্রহের কথা জানিয়ে আসছেন তিনি। আওয়ামী লীগের অন্য নেতারাও আদালতে আত্মসমর্পণ করতে প্রস্তুত বলে জানিয়েছেন। যদিও সরকার পক্ষ তাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের ইঙ্গিতও দিয়েছে।

আওয়ামী লীগের এক নেতার মতে, দলের ভবিষ্যৎ এখন হাসিনার ফেরার পর পরিস্থিতির ওপর নির্ভর করছে। বিপরীত দিকে বিএনপি নেতারা অভিযোগ করছেন, অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে। প্রশাসনও বিষয়টিকে নিষিদ্ধ সংগঠনের অস্থিরতা তৈরির অপচেষ্টা হিসেবে দেখছে। তবে দলীয় সমর্থকদের দাবি, হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতিতে ফিরতে চান এবং নির্বাসন থেকে সহিংসতা উসকে দেয়ার অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছেন।

রাজনীতির বাইরে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়েও তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। চুক্তির মেয়াদ ফুরোতে এক মাসেরও কম সময় বাকি। এ বিষয়ে গত ৯ আগস্ট বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের জানান, দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে মতপার্থক্য নিরসন ও চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতা হতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরও এই মত সমর্থন করে বলেছেন, দুই প্রধানমন্ত্রী নীতিগতভাবে স্বল্প সময়ের জন্য মেয়াদ নবায়ন বা বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত নিতে পারেন। আগস্টে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, আলোচনার জন্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আতিথেয়তা দেয়ার আগ্রহ দেখানো হলেও ঢাকা থেকে এখন পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। বিশেষ করে ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর তারেক রহমানের ভারত সফর হতে পারে এমন বৈঠকের একটি সম্ভাব্য প্রেক্ষাপট।

সব মিলিয়ে শ্রমিক অসন্তোষ, অর্থনৈতিক চাপ, গণঅভ্যুত্থানের পর থেকে জমে থাকা ক্ষোভ এবং রাজনীতিতে আওয়ামী লীগের কোণঠাসা অবস্থান সরকার ও ভারতের জন্য চিন্তার বিষয়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ এক পর্যবেক্ষণে সতর্ক করেছে যে, হাসিনার ফেরার ঘোষণা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা বাড়াতে পারে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কে বাড়তি চাপ তৈরি করতে পারে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত অস্থিতিশীল হলে তা বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির কারণ হতে পারে। এমতাবস্থায় শ্রমিকদের দাবি পূরণ, অর্থনৈতিক সংকট মোকাবিলা ও রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণ—এই তিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT