1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মধ্যপ্রাচ্যে রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প, ছাড়ল মার্কিন রণতরি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি শয়তানের কাজ: করণীয় কী? হুমায়ুন কবির: ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগান গোপালগঞ্জে অস্থিরতা: বাতিল খুলনা-ঢাকার জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা কাতারে শুরু হলো ইতিহাসের বৃহত্তম ক্লাসিক কার প্রদর্শনী দুর্ঘটনার কবলে ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি, অল্পের জন্য রক্ষা এএফসির দুটি সম্মানজনক পুরস্কার জিতলো বাফুফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আইসিজের রায় কার্যকর করতে জাতিসংঘে প্রস্তাব আনার আহ্বান ব্রিটিশ এমপিদের নিরাপত্তা সহযোগিতা বাড়াতে কাতার-পাকিস্তান সমঝোতা স্মারক স্বাক্ষর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাশিয়া থেকে আমদানিকৃত পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের সপ্তম চালানটি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশেষায়িত তিনটি লরি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মাধ্যমে দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি এবং প্রথম ইউনিটের জন্য একটিসহ মোট সাতটি চালানের জ্বালানি রূপপুরে পৌঁছাল।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটির দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য অতিরিক্ত ৪৮টি অ্যাসেম্বলি আরও দুটি চালানে আনা হবে। সব মিলিয়ে মোট ৯টি চালানে এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে।

প্রকল্প এলাকায় জ্বালানি আসার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিও এগিয়ে চলছে। গত বুধবার (১৭ নভেম্বর) বিকেলে পরীক্ষামূলকভাবে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। এরপর দীর্ঘ সাড়ে আট ঘণ্টা গ্রিডের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শীঘ্রই পুনরায় পরীক্ষামূলক বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এছাড়া গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে। এরপর আবারও কিছু সময়ের জন্য যাতে গ্রিডে বিদ্যুৎ সংযুক্ত করা হবে।

উল্লেখ্য, রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিটের মাধ্যমে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT