1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মধ্যপ্রাচ্যে রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প, ছাড়ল মার্কিন রণতরি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি শয়তানের কাজ: করণীয় কী? হুমায়ুন কবির: ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগান গোপালগঞ্জে অস্থিরতা: বাতিল খুলনা-ঢাকার জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা কাতারে শুরু হলো ইতিহাসের বৃহত্তম ক্লাসিক কার প্রদর্শনী দুর্ঘটনার কবলে ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি, অল্পের জন্য রক্ষা এএফসির দুটি সম্মানজনক পুরস্কার জিতলো বাফুফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আইসিজের রায় কার্যকর করতে জাতিসংঘে প্রস্তাব আনার আহ্বান ব্রিটিশ এমপিদের নিরাপত্তা সহযোগিতা বাড়াতে কাতার-পাকিস্তান সমঝোতা স্মারক স্বাক্ষর

কাতারে শুরু হলো ইতিহাসের বৃহত্তম ক্লাসিক কার প্রদর্শনী

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আভিজাত্য ও ঐতিহ্যের মিশেলে কাতারে যাত্রা শুরু করেছে সপ্তম ‘কাতার লাক্সারি ক্লাসিক কারস কনটেস্ট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। গত বুধবার (১৮ নভেম্বর) দোহার দ্য পার্ল আইল্যান্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলা উদ্বোধন করা হয়। কাতার মিউজিয়ামস ও দোহা ফিল্ম ইনস্টিটিউটের চেয়ারপারসন শেখা আল মায়াসা বিনতে হামাদ বিন খলিফা আল-থানির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রদর্শনীটি এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় আসর হিসেবে স্বীকৃত।

এবারের আসরে কাতারসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর ৭৪টি দুর্লভ ও ঐতিহাসিক গাড়ি প্রদর্শিত হচ্ছে, যা আয়োজনের ইতিহাসের এক নতুন মাইলফলক।

গাড়িগুলোর প্রায় অর্ধেকই এসেছে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো থেকে।

প্রদর্শনীতে ১৯০০ থেকে ১৯৯৬ সালের মধ্যে নির্মিত ক্লাসিক গাড়িগুলোকে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মেলার অন্যতম প্রধান আকর্ষণ হলো কাতারের সাবেক শাসক শেখ আবদুল্লাহ বিন জসিম আল-থানির মালিকানাধীন ১৯৩৮ সালের একটি ঐতিহাসিক শেভ্রোলেট গাড়ি। এছাড়াও এখানে ১৯২৮ সালের ফোর্ড মডেল এ এবং ১৯২৯ সালের বিরল বিএমডব্লিউর মতো নজরকাড়া কনভার্টিবল ও স্পোর্টস কার রয়েছে। এর পাশাপাশি সেরা বিলাসবহুল ক্লাসিক গাড়ি, সবচেয়ে আকর্ষণীয় গাড়ি এবং সেরা সংরক্ষিত স্থানীয় ঐতিহ্যবাহী গাড়িসহ পাঁচটি বিশেষ ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হবে।

গালফ কাতারি ক্লাসিক কারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফয়সাল বিন কাসিম আল-থানি জানান, এই প্রদর্শনী কেবল পুরোনো গাড়ির মেলা নয়, বরং এক শতাব্দীর মোটরগাড়ির বিবর্তন, প্রকৌশল ও নকশাশৈলীর জীবন্ত দলিল। আন্তর্জাতিক পর্যায়ে কাতারের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি যান্ত্রিক ঐতিহ্য সংরক্ষণের একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে একে প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য। অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ওমর আল ফারদান এটিকে সংগ্রাহক ও গাড়িপ্রেমীদের মধ্যে সেতুবন্ধন তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, ক্লাসিক গাড়িগুলো কেবল পুরোনো সংগ্রহ নয়, বরং এগুলো এক শতাব্দীরও বেশি সময়ের মোটরগাড়ির বিবর্তন, নকশা ও প্রকৌশলের জীবন্ত দলিল। এক শতাব্দীর মোটরগাড়ির বিবর্তন ও রেকর্ড অংশগ্রহণ।

মেলাটি আন্তর্জাতিক ঐতিহাসিক যানবাহন ফেডারেশনের (ফিভা) মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি-বিদেশি অভিজ্ঞ বিচারকদের সমন্বয়ে গঠিত প্যানেল গাড়িগুলোর মূল্যায়ন করছে। বোর্ড সদস্য প্রকৌশলী আবদুল লতিফ আলী আল ইয়াফি জানান, প্রতিযোগিতার পাঁচটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ১৫টি পুরস্কারসহ মোট ২০টি নগদ অর্থ ও বিশেষ সম্মাননা প্রদান করা হবে। আগামী ২২ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

তরুণ প্রজন্মের মধ্যে যান্ত্রিক ঐতিহ্যের জ্ঞান ছড়িয়ে দিতে মেলা চলাকালীন বিশেষ কর্মশালার ব্যবস্থা রাখা হয়েছে। কাতার অটো মিউজিয়ামের সহায়তায় শিশুদের জন্য ছবি আঁকা ও নান্দনিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। কাতার মিউজিয়ামসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ আল রুমাইহি বলেন, প্রতিটি ক্লাসিক গাড়ির পেছনের উদ্ভাবনী গল্প ও সৃজনশীলতা আগামী দিনের তরুণ প্রকৌশলীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়া আগ্রহী সংগ্রাহকদের দক্ষতা বাড়াতে গাড়ি পুনরুদ্ধার বিষয়ক শিক্ষামূলক ভিডিও প্রচারের উদ্যোগও নিয়েছে কর্তৃপক্ষ।

ইউনাইটেড ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসের সালেহ আল জাইদাহ জানান, দ্য পার্ল আইল্যান্ডের নান্দনিক পরিবেশের সাথে এই প্রদর্শনীর সমন্বয় পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে। টানা পঞ্চমবারের মতো আয়োজনে যুক্ত থাকা সোশ্যাল অ্যান্ড স্পোর্ট কন্ট্রিবিউশন ফান্ডের (দাম) পরিচালক হাসান ইউসুফ আল ওবাইদলিও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। সব বয়সী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই মেলাটি আগামী ২২ নভেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT