1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সৌদি-কাতারে মোসাদ এজেন্ট আটকের দাবি সাংবাদিক টাকার কার্লসনের মধ্যপ্রাচ্যে রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প, ছাড়ল মার্কিন রণতরি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি শয়তানের কাজ: করণীয় কী? হুমায়ুন কবির: ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগান গোপালগঞ্জে অস্থিরতা: বাতিল খুলনা-ঢাকার জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা কাতারে শুরু হলো ইতিহাসের বৃহত্তম ক্লাসিক কার প্রদর্শনী দুর্ঘটনার কবলে ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি, অল্পের জন্য রক্ষা এএফসির দুটি সম্মানজনক পুরস্কার জিতলো বাফুফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আইসিজের রায় কার্যকর করতে জাতিসংঘে প্রস্তাব আনার আহ্বান ব্রিটিশ এমপিদের

মধ্যপ্রাচ্যে রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প, ছাড়ল মার্কিন রণতরি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে সরে গেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। এই রণতরিটি ইউএসএস থিওডোর রুজভেল্ট ওই অঞ্চলে পৌঁছানোর পর স্থান ত্যাগ করে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি—ইউএসএস থিওডোর রুজভেল্ট এবং ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ— মোতায়েন রয়েছে। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটন বর্তমানে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের আওতাধীন এলাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। তবে এর নিরাপত্তায় থাকা ডেস্ট্রয়ার ইউএসএস শপসহ অন্যান্য যুদ্ধজাহাজও অঞ্চলটি ছেড়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানের বন্দর আব্বাসের অদূরে নোঙর করা কার্গো জাহাজগুলোর পাশ দিয়ে একটি ছোট নৌকা যাওয়ার সময় এক ব্যক্তি হরমুজ প্রণালির দিকে তাকিয়ে আছেন।

জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্য ত্যাগ করলেও আরব সাগরে যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রায় ৫০ হাজার মার্কিন সামরিক সদস্য মোতায়েন রয়েছেন। ইউএসএস জর্জ ওয়াশিংটন গত আগস্ট মাসে একমাত্র ফরোয়ার্ড-ডিপ্লয়েড বিমানবাহী রণতরি হিসেবে সেখানে পাঠানো হয়েছিল। মূলত নাবিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সংকটের কারণে ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হিসেবে এটি সেখানে দায়িত্ব পালন করছিল। অন্যদিকে, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে পৌঁছায়। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাওয়ের সঙ্গে বৈঠকে নাবিকদের পরিবারের সদস্যরা জানতে পেরেছেন যে, ছুটির মৌসুমেও এই রণতরিটি দেশে ফিরছে না। তবে এ বিষয়ে তিনি সরাসরি কোনো নিশ্চয়তা দেননি।

কূটনৈতিক প্রচেষ্টার বদলে ইরানের ওপর চাপ প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ, কঠোর নিষেধাজ্ঞা এবং নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা খতিয়ে দেখছে ওয়াশিংটন। দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে চার থেকে সাত দিনব্যাপী বিমান হামলার পরিকল্পনা নিয়ে ভাবছেন ট্রাম্প। সম্ভাব্য এই অভিযানের মূল লক্ষ্য হতে পারে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুত এবং জ্বালানি অবকাঠামো ধ্বংস করা। তবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ইঙ্গিত দেন।

ট্রাম্পের সম্ভাব্য সামরিক বিকল্পগুলো নিয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ফক্স নিউজের সঙ্গে আলাপকালে ইরানের বিরুদ্ধে নতুন অভিযানের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে ট্রাম্প বলেন, নতুন বছর আসছে, ১ জানুয়ারির পর কী হয় দেখা যাক। তিনি ইরানিদের কঠোর সমালোচনা করে বলেন, তারা জঘন্য। এর আগে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছিলেন, ট্রাম্প সংঘাতকে দীর্ঘস্থায়ী হতে দিতে চান না এবং বেশ কয়েকটি বিকল্প নিয়ে পর্যালোচনা করছেন, যার মধ্যে সামরিক অভিযান সমাপ্ত করা কিংবা চাপ বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত। এ বিষয়ে তারা ফক্স নিউজকে দেওয়া প্রেসিডেন্টের সাম্প্রতিক সাক্ষাৎকারের কথা উল্লেখ করেছে। তবে তারা খুবই জঘন্য; এরা সত্যিই জঘন্য মানুষ।

এদিকে, চলমান অস্থিরতার মধ্যেই বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান।

বাহরাইনের মানামায় নৌঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে এসব হামলা হয়।

জবাবে পারস্য উপসাগরের কেশম দ্বীপে ইরানের একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র পাল্টা বিমান হামলা পরিচালনা করেছে।

একই সময়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে একের পর এক হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌ-বাণিজ্য ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) ১৮ নভেম্বর জানায়, দুটি জাহাজে পৃথক হামলা হয়েছে, যার একটিতে আগুন ধরে গেছে এবং একজন নাবিক নিখোঁজ হয়েছেন। বাণিজ্যিক সংস্থাটির তথ্যমতে, চলতি মাসে এ পর্যন্ত হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় অন্তত ১৮টি জাহাজে হামলা হয়েছে, যা আঞ্চলিক জ্বালানি সরবরাহ ও নৌ-নিরাপত্তা নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে।

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT