নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের দিকে যাওয়ার পথে বাসটির পেছনের অংশে আগুন ধরে যায়। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বাসে থাকা যাত্রী ও সংশ্লিষ্টরা আগুন দেখতে পেয়ে দ্রুত নেমে পড়লে বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, খবর পাওয়ার পর তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসটির চালককে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা গেছে, ঘটনার সময় বাসে মাত্র দুজন যাত্রী ছিলেন। তারা নিরাপদে নেমে যাওয়ার পরেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে বাসটির ভেতরের বিভিন্ন সরঞ্জাম ও মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Tags: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, নারায়ণগঞ্জ, ফায়ার সার্ভিস, বাসে আগুন