1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী মুসাদিক জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদান থেকে বিরত বাংলাদেশ সোমবার থেকে পটুয়াখালীতে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় নবান্নের উৎসবে বাংলার সাত ঐতিহ্যবাহী পিঠার রেসিপি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ে হিড়িক বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করছে ফিনল্যান্ড ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত জলবায়ু সম্মেলনে অচলাবস্থা: জীবাশ্ম জ্বালানি ইস্যুতে সৌদি আরবের সঙ্গে বিরোধ

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদান থেকে বিরত বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড প্রথা স্থগিত করার আহ্বান জানিয়ে জাতিসংঘে আনা একটি প্রস্তাবে ভোটদান থেকে বিরত থেকেছে বাংলাদেশ। গত ১৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে প্রস্তাবটি পেশ করা হলে বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে অংশ নেওয়া থেকে বিরত থাকে। মেক্সিকো উত্থাপিত এই প্রস্তাবটি শেষ পর্যন্ত ১৩৩টি দেশের সমর্থন নিয়ে অনুমোদিত হয়েছে। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ এবং বিপক্ষে ভোট পড়েছে ৩৩টি। ‘মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতকরণ’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে মেক্সিকো।

তবে প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে ৩৩টি দেশ। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, সৌদি আরব, কাতার, ওমান, ইরান, ইরাক, পাকিস্তান, মিসর, জাপান, বাহরাইন, কুয়েত ও মালদ্বীপের মতো দেশগুলো।

জাতিসংঘের ভাষ্যমতে, অপরাধ দমন বা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতে মৃত্যুদণ্ডের কার্যকর ভূমিকার কোনো জোরালো প্রমাণ নেই। একবিংশ শতাব্দীতে এ ধরনের শাস্তির যৌক্তিকতা নেই উল্লেখ করে সংস্থাটি বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড ব্যবস্থা বাতিলের বা এর প্রয়োগ স্থগিত রাখার আহ্বান জানিয়ে আসছে। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশই মৃত্যুদণ্ড বিলুপ্ত অথবা এর প্রয়োগ স্থগিত রেখেছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT