1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত দেশের রাজনৈতিক অস্বস্তি কাটাতে এশিয়া সফরকে যেভাবে কাজে লাগাতে চান ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

বেনাপোল বন্দরের মধ্য দিয়ে বাণিজ্য ঘাটতি প্রায় ৭৬ হাজার মেট্রিক টন

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

বেনাপোল বন্দর দিয়ে গেল বছর ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৭৮০ মেট্রিক টন। এর আগে ২০২৩ সালে আমদানির পরিমাণ ছিল ২১ লাখ ১৪ হাজার ৫০৯ মেট্রিক টন।

গত বছরে আগের বছরের চেয়ে পণ্য আমদানির পরিমাণ কমেছে ৭৫ হাজার ৭৪৬ মেট্রিক টন। বৈশ্বিক মন্দা আর বাণিজ্যে নানা প্রতিবন্ধকতাকে এ অবস্থার জন্য দায়ী বলছেন ব্যবসায়ীরা।

সূত্র জানিয়েছে, মোট ২৪টি স্থলবন্দরের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য হয় ১৬ টি বন্দরের মধ্য দিয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল- পেট্রাপোল বন্দরের মধ্য দিয়ে। তবে দেশ করোনা ভাইরাসের কবলে পড়ে ২০১৯ সাল থেকে বৈশ্বিক মন্দায় ডলারের দাম ঊর্ধ্বগতির কারণে কমে আসতে থাকে আমদানির পরিমাণ।

এছাড়া দ্রুত পণ্য ছাড়করণ ও অবকাঠামোগত নানা সমস্যাও বাণিজ্য ঘাটতির কারণ হয়ে উঠে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাণিজ্য সম্প্রসারণে নানা উদ্যোগ নেয়া হয়েছে। গত দুই মাসে বেনাপোল বন্দরের শূন্যরেখায় চালু করা হয় বন্দর কার্গোভেহিকেল টার্মিনাল ও বন্দরে বসানো হয় স্ক্যানিং মেশিন। দ্রুত পণ্য খালাস ও বাণিজ্য সম্প্রসারণে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের উদ্যোগে কমিটি গঠন করে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়।

এতে বর্তমানে বাণিজ্যে অনেকটা গতি ফিরে হয়রানি কমেছে যা সামনের দিনে প্রতিবন্ধকতা কাটিয়ে আমদানি, রফতানি বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা।

এ পথে আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, শিশু খাদ্য, মাছ, কেমিকেলসহ বিভিন্ন ধরনের পণ্য। আর রফতানি পণ্যের মধ্যে পাট, পাটের তৈরি পণ্য, তৈরি পোশাক, কেমিকেল, বসুন্ধরা টিস্যু, মেলামাইন, মাছ উল্লেখযোগ্য।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মফিজুর রহমান স্বজন জানান, গত বছর ভারত থেকে আমদানি হয় ৫০ হাজার কোটি টাকার বিভিন্ন ধরনের পণ্য এবং ৮ হাজার কোটি টাকার বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয় ভারতে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেশির ভাগ আমদানিকারকেরা বেনাপোল বন্দর ব্যবহারে আগ্রহী। তবে দ্রুত পণ্য খালাস করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতায় হয়রানি হতে হয়। বাণিজ্য সহজীকরণ ব্যবস্থা নিশ্চিত হলে আমদানি ও রাজস্ব বাড়বে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, ইতোমধ্যে বেনাপোল বন্দরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সমাপ্ত হয়েছে। অবকাঠামো উন্নয়ন বাণিজ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT