1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ: হাসিনাপন্থীদের ‘বিদ্রোহ’ নিয়ে শঙ্কা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ক্রেতা খরা, ব্যবসায়ীদের মাথায় হাত ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির অ্যানফিল্ডে লিভারপুলের কাছে বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী মুসাদিক জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদান থেকে বিরত বাংলাদেশ সোমবার থেকে পটুয়াখালীতে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় নবান্নের উৎসবে বাংলার সাত ঐতিহ্যবাহী পিঠার রেসিপি

বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ক্রেতা খরা, ব্যবসায়ীদের মাথায় হাত

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

রাজধানীর অন্যতম প্রধান অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এখন যেন স্থবিরতা নেমে এসেছে। এক সময়ের জাঁকজমকপূর্ণ এই মার্কেটে এখন ক্রেতাদের সরব উপস্থিতি কম। বিক্রেতারা বলছেন, দোকানে মানুষ আসছে এবং ঘুরছে, কিন্তু কাঙ্ক্ষিত কেনাকাটা করছেন না। কাপড়, জুতা, ঘড়ি, জুয়েলারি, ইলেকট্রনিকস, মোবাইল ফোন ও ক্যামেরার মতো বিভিন্ন পণ্যের দোকানে ঘুরে দেখা গেছে এমন চিত্র। ছোট ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন, যাদের বিক্রি নেমে এসেছে অর্ধেকেরও নিচে। অনেকেরই বেচাকেনা এখন তলানিতে ঠেকেছে। অভিজাত এই বিপণিবিতানে এক সময় কেনাকাটার ধুম লেগে থাকতো। মার্কেটে নারীদের বিয়ের পোশাক বিক্রি করে তানজিনা ফ্যাশন। বেচাকেনা এমন চললে লসেই তো থাকা লাগবে। একটা সময় এমন যে ছিল যে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময়ও অনেকে কেনাকাটা করতেন। এমনও মাস যায় যখন দোকানের খরচও উঠে না। তার চেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে সামনের সময়টা কেমন যাবে, তা নিয়ে।

তানজিনা ফ্যাশনের সম্রাট হোসেন জানান, গত বছরের এই সময়ে প্রতি সপ্তাহে অন্তত ২০ লাখ টাকার বিক্রি হতো।

অথচ নভেম্বর মাসের প্রায় শেষ সময়ে এসে সপ্তাহের বিক্রি ১ থেকে দেড় লাখ টাকায় ঠেকেছে। অথচ দোকান খরচ দৈনিক ৯ হাজার ২০০ টাকা। খরচ মেটাতে হিমশিম খাওয়া এই ব্যবসায়ী জানান, টিকে থাকার জন্য এখন প্রতিনিয়ত বাইরে থেকে টাকা বিনিয়োগ করতে হচ্ছে। ‘আলিফ-লাম’ দোকানের মুকুল বিশ্বাস জানান, আগে যেখানে মাসে সাড়ে ৪ থেকে ৫ লাখ টাকার বিক্রি হতো, এখন তা ১ লাখে নেমেছে। অবস্থা এতই নাজুক যে, দোকান ভাড়া ও কর্মচারীদের বেতনসহ অন্যান্য খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। একইভাবে সিটি শপের মালিক মো. কামাল হোসেন জানান, গত ৬ মাসে এমন কঠিন পরিস্থিতি দেখেননি তিনি। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তার লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। নভেম্বর থেকে বিয়ের মৌসুম শুরু হয়; তবে ব্যবসায়ে এখনো মন্দা চলছে। এই টাকার মধ্যে দোকান ভাড়া, কর্মচারীর বেতন, মার্কেটের সার্ভিস চার্জ, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ বহন করতে হয়। কামাল হোসেন বলেন, লসের মধ্যে আছি। তিনি বলেন, আমার চোখের সামনে ওই পাশের একটা দোকানের মালিকানা পরিবর্তন হয়েছে তিনবার। আর যে ক্ষতি হবে তা সামাল দেয়ার ক্ষমতা নাই আমার। আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন, তারাই আসেন। আমরা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে যে পরিমাণ জুতা বিক্রি করি, রোজার ঈদেও এত পরিমাণ বেচতে পারি না। ৬ দিন পর ক্রেতার দেখা পেলাম। আমার মনে হচ্ছে, বিভিন্ন ধরনের অস্থিরতার কারণে কাস্টমার কমছে। কারণ এ মাসে বেচাকেনার বেশ অবনতি হয়েছে।

পরিচিত ব্র্যান্ডগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। লুবনান ব্র্যান্ডের ম্যানেজার মনির হোসেন জানান, তাদের বিক্রি প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ কমে গেছে। বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতাদের সমাগম এখন অনেক কম। একই অবস্থা জুতা ব্যবসায়ীদের ক্ষেত্রেও। স্যু গ্যালারির মালিক আতিকুর রহমান অপু জানান, দোকান টিকিয়ে রাখতে ৮ থেকে ১০ লাখ টাকা ধার করে বিনিয়োগ করেছেন। আগে যেখানে এই মৌসুমে ১৫ জোড়া কেডস বিক্রি হতো, সেখানে এখন ক্রেতা পাওয়া দায়। এম টি স্যু’জ ও সুইস মিসের মতো দোকানের অবস্থাও তথৈবচ। ওদিকে পরিচিত ব্র্যান্ডের দোকানগুলো অতটা ক্ষতির মুখে পড়েনি। গত বৃহস্পতিবারে দুই জোড়া কেডস বেচলাম, এরপর আর কোনো খবর নাই।

ঘড়ির ব্যবসায়ও পড়েছে মন্দার প্রভাব। টাইম জোনের ম্যানেজার সাইদুর রহমান জানান, তাদের বিক্রি ২০ থেকে ৩০ শতাংশ কমেছে। সুইস টাইমের কর্মীরা জানান, আগে দিনে একাধিক ঘড়ি বিক্রি হলেও এখন তা হাতেগোনা কয়েকটি। ইলেকট্রনিকস ও বিদেশি ব্র্যান্ডের শো-রুমগুলোতেও একই দশা। স্যামসাং শো-রুমের ম্যানেজার জানান, গত বছরের তুলনায় বিক্রি অর্ধেকে নেমেছে, যা তাদের ভাবনার অতীত। খানিকটা মন্দার হাওয়া লেগেছে শখের জিনিস ঘড়ির ব্যবসাতেও।

মোবাইল ফোনের বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। রাফসান টেলিকমের রাহিদ হোসেন জানান, সারাদিন অলস সময় পার করতে হয়, শুধু শুক্রবার সামান্য বিক্রি হয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় ২৫ হাজার টাকার ফোনের দাম এখন ৩২ হাজারে পৌঁছেছে, ফলে ক্রেতারা দাম দেখেই ফিরে যাচ্ছেন। ইয়াসরা মোবাইল বিডির মালিক আহমেদ অপু বলেন, গত তিন মাসে ব্যবসার অবস্থা কোভিডের লকডাউনের সময়ের চেয়েও খারাপ। চিপ ও যন্ত্রাংশের দাম বাড়ায় ফোনের দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় ক্রেতারা নতুন ফোন কিনতে অনাগ্রহী। এই পরিস্থিতিতে পুরনো ফোনের চাহিদাই কিছুটা বেশি বলে জানান সংশ্লিষ্টরা। ফটো জোনের নাসির উদ্দিন জানান, ক্যামেরা ব্যবসা এবং এক্সচেঞ্জে গ্রাহকের আগ্রহ আগের তুলনায় অনেক কমে গেছে, যার ফলে মুনাফা করা কঠিন হয়ে পড়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT