1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি মজুরি বোর্ড রাজবাড়ী কো-অপারেটিভ ব্যাংকের কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ রোহিঙ্গা গণহত্যায় ১৪ দেশের স্বীকৃতি ও মিয়ানমার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা কাতারে প্রবাসী কর্মীদের জন্য চাকরির নতুন বিজ্ঞপ্তি: ২২ নভেম্বর ২০২৬ পিরোজপুরের বেকুটিয়া সেতুতে সড়ক দুর্ঘটনায় তিন তরুণের মৃত্যু পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির প্রস্তাব দিল মালিকপক্ষ খেলাপি ঋণ বেড়ে ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়াল দেশে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিসিআইয়ের এআই বিষয়ক কর্মশালা আবারও আটক আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সুইডেন আসলাম, গ্রেপ্তার নতুন মামলায়

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি মজুরি বোর্ড

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাবনা জমা দিলেও কোনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো তৈরির লক্ষ্যে আলোচনা এখনো চলমান রয়েছে। মজুরি বোর্ডের তৃতীয় সভাটি সোমবার সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলে। দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান না আসায় বৈঠকটি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ। এছাড়াও মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে এবং তা নিয়ে দুই পক্ষের মধ্যে পর্যালোচনা চলছে। তিনি বলেন, বর্তমানে মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে যেমন গ্রহণযোগ্য হয়নি, তেমনি শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকপক্ষ গ্রহণ করেনি। ফলে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে সমন্বয় করে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরির চেষ্টা চলছে। চেয়ারম্যান আরও জানান, ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মতো শিল্পাঞ্চলগুলোর বাস্তব অবস্থা এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের কথা মাথায় রেখে মজুরি নির্ধারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন যে, আলোচনার স্বার্থেই এখনই মালিকপক্ষের প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে আলোচনা চলমান থাকবে এবং প্রয়োজনে শ্রমিকপক্ষও তাদের দেওয়া প্রস্তাব পুনর্বিবেচনা করতে পারে। দ্রুততম সময়ের মধ্যে মজুরি ইস্যুটি নিষ্পত্তি করতে দুই পক্ষই সমান আগ্রহী। বৈঠকে আলোচনা শেষ না করে তা চলমান রাখার প্রস্তাব শ্রমিকপক্ষের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল, যাতে মালিকপক্ষ সম্মতি জানিয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT