ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের লক্ষ্যে সরকার যে খসড়া চূড়ান্ত করেছে, তাকে অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক বর্তমানে ব্যাংক খাতে তদারকি যেভাবে জোরদার করেছে, সেটিও একটি ইতিবাচক লক্ষণ।
প্রস্তাবিত এই খসড়ায় সংসদ সদস্য ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকার সুযোগ রাখা হয়নি। এটি অত্যন্ত প্রশংসনীয়। জনপ্রতিনিধিদের ওপর সাধারণ মানুষের প্রত্যাশা ও দাবির চাপ থাকে, যার ফলে ব্যাংকিং কার্যক্রমের মতো সংবেদনশীল স্থানে তাঁদের সরাসরি সম্পৃক্ততা না থাকাই শ্রেয়। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকমালিকদের দাবিতে পরিচালনা পর্ষদে পরিবারের সদস্যসংখ্যা বাড়ানোর সুযোগ তৈরি করা হয়।
পরিচালনা পর্ষদে পরিবারের সদস্য সংখ্যা নিয়ে যে পরিবর্তন আনা হচ্ছে, তাও যৌক্তিক। আগে কোনো কোনো ক্ষেত্রে নিয়ম শিথিল করে পরিবারের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছিল, যা বর্তমান সরকার কমিয়ে দুজনে নামিয়ে আনছে। এই সিদ্ধান্ত ব্যাংক ব্যবস্থাপনায় পারিবারিক প্রভাব নিয়ন্ত্রণে সহায়ক হবে। এছাড়া একজন পরিচালকের টানা ১২ বছর বোর্ডে থাকার বিদ্যমান সুযোগ কমিয়ে ৬ বছরে নামিয়ে আনার বিষয়টিও সুশাসনের পথে একটি বড় অগ্রগতি। এ ক্ষেত্রেও আমি করি, মেয়াদ ৬ বছরে নামিয়ে আনা ইতিবাচক পদক্ষেপ। বেসরকারি ব্যাংকে একই পরিবারের তিনজন এখন পরিচালক হতে পারেন।
আইন সংশোধনের খসড়ায় স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে শুধু সংখ্যা বাড়ালেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। বর্তমানে দেখা যায়, অনেক ক্ষেত্রে প্রভাবশালী পরিচালকদের পছন্দের মানুষ বা আত্মীয়রাই স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান। তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব সম্পর্কেও পুরোপুরি সচেতন থাকেন না। তাই স্বতন্ত্র পরিচালকদের প্রকৃত স্বাধীনতা ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। তবে আমার কথা হলো, সংখ্যা বৃদ্ধি করে লাভ হবে না, যদি না স্বতন্ত্র পরিচালকেরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন। আবার যাঁদের নিয়োগ দেওয়া হয়, তাঁরাও যে নিজেদের দায়িত্ব সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল থাকেন, বিষয়টি মোটেও তা নয়।
সঠিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তিদের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া উচিত। পাশাপাশি ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণে পেশাদারত্ব ও প্রাতিষ্ঠানিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সিডিপির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ মনে করেন, শুধু আইন সংশোধন বা পর্ষদের কাঠামো পরিবর্তনই যথেষ্ট নয়। ব্যাংক খাতের প্রকৃত সুফল পেতে হলে পরিচালকদের যোগ্যতা নিশ্চিত করা, নিয়ন্ত্রক সংস্থার কার্যকর নজরদারি এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। শেষ পর্যন্ত আমানতকারী, ঋণগ্রহীতা ও দেশের সাধারণ মানুষ যেন এই সংস্কারের সুফল পায়, সেটিই হওয়া উচিত মূল লক্ষ্য।
Tags: বাংলাদেশ ব্যাংক, ব্যাংক কোম্পানি আইন, ব্যাংক খাত সংস্কার, সুশাসন, স্বতন্ত্র পরিচালক