1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ সেঞ্চুরিয়নে হামজাকে ফেরালেন খালেদ, চাপে বাংলাদেশ ব্যাংক খাত সংস্কার: স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি জাতীয় এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাকশ্রমিকদের মজুরি ২০ হাজারের কাছাকাছি হতে পারে, ইঙ্গিত বিজিএমইএ সভাপতির বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে বাংলাদেশের বড় সম্ভাবনা: প্রাণ-আরএফএল পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শেখ হাসিনার দেশে আসার ইচ্ছা আর বাস্তবতা এক নয় ১৬ ডিসেম্বর দেশে ফেরার তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা পাবিপ্রবিতে সিট দখল নিয়ে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ, আহত ২ পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৫,৮০০ টাকা প্রস্তাব মালিকদের

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কর্মস্থলে যোগ দেওয়ার পর বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এই অসন্তোষের জেরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা অবস্থান নিলে স্বাভাবিক জনজীবন ও যান চলাচল বিঘ্নিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়।

মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় আধঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। অন্যদিকে মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় এক শ্রমিক আহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে শ্রমিকেরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিক্ষোভের এই রেশ মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা, মেম্বারবাড়ি, বাঘের বাজার ও নাওজোরসহ আশপাশের শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়ে। নাওজোর থেকে শ্রমিকেরা মিছিল নিয়ে চান্দনা চৌরাস্তায় অবরোধের চেষ্টা চালান। দুপুরে নগরীর ডেগের চালা এলাকায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও বিশৃঙ্খলা এড়াতে শেষ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান গ্রহণ করে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া শ্রমিকদের বিক্ষোভ এবং মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে নিরাপত্তার খাতিরে মঙ্গলবার অন্তত ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় এর আগে থেকেই ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর এলাকাগুলোতে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT