1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বোয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষা খাতে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পৃথিবীর সব সোনা এক জায়গায় রাখলে কতটা বড় হবে? ১৮ দিনে পোশাকশিল্পের ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ: হালনাগাদ তথ্য অস্থিরতায় অর্থায়নের অভিযোগ: গোপালগঞ্জে ১০১ ব্যাংক হিসাব জব্দ খুলনায় আওয়ামী লীগের সাবেক নেতা নিহত, তদন্তে দৌলতপুর থানা পুলিশ দত্তের বাজারে প্রতি হাটে বিক্রি হচ্ছে ১০ লাখ টাকার মাছ জ্বালানি সংকটে বাড়ছে শিল্প ব্যাহত, কমছে কর্মসংস্থান: বিআইডিএস-বিসিআই জরিপ বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি এশীয় উন্নয়ন ব্যাংকের

বোয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ব্রুনাই দারুসসালামে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। সংস্থাটির মাধ্যমে দেশটির ১৯টি কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৭০ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ২২ নভেম্বর এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। গত ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪টা পর্যন্ত চলমান থাকবে। আবেদনের জন্য https://www.oep.gov.bd/job-circulars ওয়েবসাইটে লগইন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে নির্মাণ শ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামার শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহার।

এসব পদের জন্য আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেশিরভাগ পদের ক্ষেত্রে দৈনিক মজুরি ২০ থেকে ২৩ ব্রুনাই ডলার নির্ধারণ করা হয়েছে। তবে ড্রাইভার ও যানবাহন মেকানিক পদের মাসিক বেতন ৬৫০ ডলার। নিয়োগপ্রাপ্ত কর্মীদের দুই বছরের চুক্তিতে নেওয়া হবে, যা পরে নবায়নযোগ্য। প্রতিদিন আট ঘণ্টা ডিউটির বাইরেও ওভারটাইম, চিকিৎসা, বীমা ও ছুটির সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী নিশ্চিত করা হবে। আবাসন ও বিমান ভাড়ার খরচ কোম্পানি বহন করলেও খাবারের খরচ কর্মীকে নিজ দায়িত্বে মেটাতে হবে।

আবেদনের সময় ১০০ টাকা ও সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে যা অফেরতযোগ্য। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হলে দক্ষ কর্মীরা ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীরা ৪৬ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল, ঢাকা’ বরাবর জমা দেবেন। এছাড়া মেডিক্যাল পরীক্ষা ও ভিসা ফি কর্মীকে বহন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রাথমিক, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে।

প্রতারণা রোধে বোয়েসেল বিশেষ সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, তাদের কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা শাখা অফিস নেই এবং তারা কোনো নগদ অর্থ গ্রহণ করে না। চূড়ান্ত নির্বাচিতদের তালিকা এবং সাক্ষাৎকারের সময়সূচি শুধুমাত্র বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট (boesl.gov.bd) ও ফেসবুক পেজে জানানো হবে। এছাড়া BOESL থেকে পাঠানো এসএমএস বা ০১৫৫২১৪৬৪৫৬ নম্বর থেকে তথ্য পাওয়া যাবে। তাই নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

নিয়োগ সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে ০১৭৬৫-৪১১৬৫৩ অথবা ওইপি হটলাইন ০৯৬১৮৮৮৪২৭১ নম্বরে যোগাযোগ করা যাবে। ইংরেজি ও মালয় ভাষায় দক্ষ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT