1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত দেশের রাজনৈতিক অস্বস্তি কাটাতে এশিয়া সফরকে যেভাবে কাজে লাগাতে চান ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

সারা বছর অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

সারা বছর অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনা সভায় এনবিআর ভবনে তিনি এ কথা বলেন।

নির্ধারিত সময়ের পরে যারা রিটার্ন দেবেন তাদের প্রতি মাসের বকেয়া করের উপর ২ শতাংশ সুদ দিতে হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

এদিকে, দুই দফা সময় বাড়ানোর পর ৩১ জানুয়ারি শেষ হচ্ছে রিটার্ন দেওয়ার সময়। চলতি সপ্তাহের মধ্যে করদাতাদের রিটার্ন জমা দিতে হবে।

এর আগে, ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক দুটি আদেশে দুই দফা এক মাস করে সময় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমানে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতিবছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন জমা দেন।

জানা গেছে, জুলাই-আগস্টে আন্দোলন, ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ বিভিন্ন কারণে সময় বাড়ানো হয়েছে। প্রতিবছরই নির্দিষ্ট সময়ের পর রিটার্ন জমার সময় বাড়ানোর অভ্যাস থেকে বের হতে পারছে না এনবিআর। এবারও ব্যতিক্রম নয়।

এবার কিছু ক্ষেত্রে রিটার্ন জমার ধরন পাল্টে অনলাইনে জমা বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, প্রায় ১৫ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। অনলাইন ও অফলাইন—এ পর্যন্ত সব মিলিয়ে কত রিটার্ন জমা পড়েছে, সেই হিসাব এখনও চূড়ান্ত করেনি এনবিআর।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT