1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি

হুমায়ুন কবির ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের সাবে নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির শরিয়াহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। ইউনিয়ন ব্যাংকে যোগদানের আগে তিনি এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ৩৭ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সচিব, ব্যাংকিং রেগুলেশন এবং পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট, মানব সম্পদ ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট, ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের প্রধান এবং মতিঝিল, বরিশাল ও খুলনা অফিসে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং নীতি ও প্রবিধি প্রণয়নে নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এছাড়াও হুমায়ুন কবির জনতা, রূপালী ও আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক, সোনালী, অগ্রণী, ইসলামী, এনবিএল, কমার্স, বেসিক ও এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক হিসেবে একাধিকবার প্রক্সি অ্যাটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি । ব্যাংকের বিভিন্ন বিষয়ের ওপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে হুমায়ুন কবির কানাডা, রাশিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, তুর্কমেনিস্তান, ইতালি, তুরস্ক, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা ভ্রমণ করেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT