1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

আসন্ন ঈদুল ফিতরে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ। এদিন একযোগ অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। ২৫ মার্চ থেকে ঈদযাত্রার ৭ দিনের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

শুক্রবার তিনি জানান, বাস মালিকরা ১৪ মার্চ থেকে ঈদের অগাম টিকিট অনলাইনে ও কাউন্টার থেকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এবার অনেক পরিবহন টিকিট অনলাইনে বিক্রি করবে, অনেকে কাউন্টার থেকেও বিক্রি করবে। উভয় মাধ্যমেই ঈদযাত্রার আগাম টিকিট নিতে পারবেন যাত্রীরা।

বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে জানিয়ে শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদযাত্রায় আগের মতোই বাস চলাচল করবে জানিয়ে তিনি বলেন, মালিক সমিতির মনিটরিং টিম থাকবে টার্মিনালে, তারা কাজ করবে। ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে যানজটে এড়াতে প্রশাসনকে নজর দিতে হবে। নাইট কোচগুলোতে নিরাপত্তার স্বার্থে ভিডিও করে রেখে তারপরে গাড়ি ছাড়ার একটা পরিকল্পনা করা হচ্ছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT