1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান

ইস্টার্ন ব্যাংক ও পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকান্স্যুরেন্স চুক্তি সই

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে ব্যাংকান্স্যুরেন্স সেবাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।

বিবৃেতে বলা হয়, এ উপলক্ষে রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ব্যাংকান্স্যুরেন্স গাইডলাইনের অধীনে উভয় প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়।

অনুষ্ঠানে ইবিএল এমডি ও সিইও আলী রেজা ইফতেখার এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের সিইও সৈয়দ শাহরিয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এর আওতায় ইবিএল গ্রাহকরা সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের সেবা গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবিএল ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন এবং লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শারমিন আতিক। এছাড়া পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন ডিএমডি এসএম মিজানুর রহমান ও এসএম জসীম উদ্দীন এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT