1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

সুদমুক্ত ঋণ পাচ্ছেন মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সুদমুক্ত ক্ষুদ্র ঋণ পাচ্ছেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা। আর এ ঋণ দেয়া হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। মূলত ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যেসব ইমাম ও মুয়াজ্জিন প্রশিক্ষণ নিয়েছেন তাদেরই ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে এ ঋণসহায়তা দেয়া হচ্ছে।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে চলতি ২০২৪-২৫ অর্থবছরে মোট ৬০০ ইমাম-মুয়াজ্জিনকে ১ কোটি ৮০ লাখ টাকা সুদমুক্ত ঋণ দেয়া হয়েছে। একই অর্থবছরে আর্থিক সহায়তা হিসেবে ২ কোটি ৩১ লাখ টাকা বিতরণ করা হচ্ছে ৪ হাজার ৬২০ ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে। এর মধ্যে ঢাকা জেলার ২৯৫ জনকে ১৪ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বাকি টাকা নির্বাচিতদের মাঝে বিতরণের কাজ চলছে। ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে এ দুই খাতে মোট ৪ কোটি ১১ লাখ টাকা বিতরণ করা হচ্ছে।

ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট ২০০১ সালে গঠিত হয়। কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি কারণে অক্ষম হয়ে পড়লে তাকে এ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তা দেয়া হয়। সেই সঙ্গে আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সহায়তা ও ঋণ প্রদান এবং তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা দেয়া হয়।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT