1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত দেশের রাজনৈতিক অস্বস্তি কাটাতে এশিয়া সফরকে যেভাবে কাজে লাগাতে চান ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানির উপরে ২৫ শতাংশ শুল্ক

বিজনেস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর ২ এপ্রিল থেকে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। আর গাড়ির ক্ষেত্রে এটি কার্যকর হবে ৩ এপ্রিল থেকে, আর যন্ত্রাংশের ক্ষেত্রে মে মাসে বা তার পরে কার্যকর হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ট্রাম্প দাবি করেছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পে ‘বিশাল প্রবৃদ্ধি’ আনবে এবং কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াবে। তবে বিশ্লেষকরা বলছেন, এটি উৎপাদন ব্যাহত করতে পারে, গাড়ির দাম বাড়াতে পারে এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করতে পারে।

যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় ৮ মিলিয়ন গাড়ি আমদানি করে, যার বাজার মূল্য প্রায় ২৪০ বিলিয়ন ডলার। প্রধান সরবরাহকারী দেশগুলোর মধ্যে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা ও জার্মানি রয়েছে। নতুন শুল্কের ফলে বৈশ্বিক গাড়ি বাণিজ্যে বিশাল পরিবর্তন আসতে পারে।

হোয়াইট হাউস জানিয়েছে, শুল্ক শুধু গাড়ির ওপরই নয়, গাড়ির যন্ত্রাংশের ওপরও প্রযোজ্য হবে। তবে কানাডা ও মেক্সিকো থেকে আসা যন্ত্রাংশের শুল্ক প্রাথমিকভাবে স্থগিত থাকবে।

ট্রাম্প বলেন, যদি আপনি যুক্তরাষ্ট্রে গাড়ি তৈরি করেন, তবে কোনো শুল্ক নেই।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ‘সব ধরনের বিকল্প বিবেচনা করবেন’। জাপান বিশ্বে দ্বিতীয় বৃহত্তম গাড়ি রফতানিকারক দেশ। ট্রাম্পের ঘোষণার পর টোকিওর শেয়ারবাজারে টয়োটা, নিশান ও হোন্ডার শেয়ারের মূল্য কমে গেছে।

বিশ্লেষকদের মতে, নতুন শুল্কের ফলে গাড়ির দাম কয়েক হাজার ডলার পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত যন্ত্রাংশের ওপর শুল্ক আরোপ হলে প্রতি গাড়ির খরচ ৪,০০০ থেকে ১০,০০০ ডলার পর্যন্ত বাড়তে পারে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT