1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

শ্রীলঙ্কায় জয় দিয়ে মিশন শুরু যুবাদের

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ম্যাচে বড় জয় দেখলো বাংলদেশ অনূর্ধ্ব ১৯ দল। আগামী ২৬ এপ্রিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম, জাওয়াদরা।

এর আগে বৃহস্পতিবার দুই দল একটি প্রস্তুতি ম্যাচ খেলে। ম্যাচটিতে ১০৩ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশের যুবারা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৮৯ রানের বড় সংগ্রহ করে। বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার কালাম সিদ্দিকী এবং দেবাশীষ সরকার অর্ধশতকের দেখা পান।

কালাম ৫৮ এবং দেবাশীষ খেলেন ৫৫ রানের ইনিংস। এছাড়া রিজান হোসেন ৪৫ ও জাওয়াদ আবরার করেন ৪২। বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়ায় ২৮৯।

২৯০ রানের টার্গেটে খেলতে নেমে লঙ্কান যুবাদের ইনিংস শেষ হয় ১৮৬ রানেই। বাংলাদেশের বোলারদের মধ্যে এদিন সামিউন বাসির রাতুল ছিলেন দলের সেরা বোলার। ৪৬ রানে ৪ উইকেট নেন এ বাঁহাতি বোলার। এছাড়া রাফিউজ্জামান রাফি তিনটি ও ইকবাল হোসেন ইমন দুই উইকেট শিকার করেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT