1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

পাকিস্তানের পাল্টা হামলার পর যা বলছে চীন

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫

রাজনৈতিক মীমাংসার পথে ফিরতে ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বার্তা সংস্থা এএফপি বলছে, দুই দেশ যখন ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা বৃদ্ধি করছে তখন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আহ্বান জানানো হয়েছে। তারা বলেছে, পারমাণবিক অস্ত্রের অধিকারী এই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আমরা ভারত ও পাকিস্তান উভয় পক্ষকে জোর দিয়ে আহ্বান জানাচ্ছি শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিতে। তাদেরকে শান্ত ও বিরত থাকার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিকভাবে পরিস্থিতি স্বাভাবিক করে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। (সামরিক) পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কারণ, এতে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, পাকিস্তানে বড় মাপের দাতা চীন। অন্যদিকে ভারতের সঙ্গে এশিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের প্রতিযোগিতা আছে। এর প্রেক্ষিতে তারা এর আগে পাকিস্তানের পক্ষে থাকার কথা বলেছে। কিন্তু পরিস্থিতি যখন আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে, তখন চীনের এমন আহ্বান যথার্থ।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT