1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

পাকিস্তান সফরে সৌম্যর জায়গায় মিরাজ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

পাকিস্তানের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন বামহাতি ব্যাটার সৌম্য সরকার। তার জায়গায় ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

পিঠের চোটে সিরিজ শেষ সৌম্যর। গত কয়েক সপ্তাহ ধরে ডান পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন তিনি। টিম ফিজিও বায়েজিদুল ইসলাম আজ বলেছেন, ‘আমাদের পর্যবেক্ষণে দেখতে পাচ্ছি, তার চোট থেকে সেরে উঠতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে, ফলে তার আসন্ন এ সিরিজে খেলা হচ্ছে না।’

সৌম্যর বিদায়ে সিরিজে ডাক পড়েছে মিরাজের। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে তিনি এখন পাকিস্তানে রয়েছেন। সেখান থেকেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। দেশের হয়ে ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী মিরাজ।

সিরিজটি পাঁচ ম্যাচের হওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তান সংঘাতে পরিস্থিতি বদলে যায়। এখন সিরিজটা তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে। আগামী ২৮, ৩০ ও ৩১ মে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে।

পাকিস্তান সফরের বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT