1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

ঈদের টানা ১০ দিনের ছুটির আমেজে দেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ জুন) থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি শুরু হয়েছে। মহাসড়কে গতকাল থেকেই শুরু হয়েছে ঈদযাত্রা আর পরিচিত যানজট।

গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। এর ফলে এবার ঈদে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা ছিল। ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল।

এদিকে, এরই মধ্যে ঈদুল আজহা উপলক্ষে বাস, লঞ্চ ও ট্রেনে ঘরমুখো মানুষ বাসায় ফিরে যাচ্ছেন। গতকাল দুপুর থেকেই বাস কাউন্টার, রেলস্টেশন, লঞ্চ ঘাটে বাড়তে শুরু করে ভিড়।

ঈদুল আজহা উপলক্ষে বুধবার (৪ জুন) থেকে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের ঈদ স্পেশাল সার্ভিস। যা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT