1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভোটার তালিকা থেকে নাম বাদ: ঝুঁকিতে ভারতের মুসলিম সম্প্রদায় চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে বদলি, নতুন ডিসি আলমগীর কবীর আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশি উসামা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা, মোটরসাইকেল শনাক্ত দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট: নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরাজয় নিয়ে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় থাকবে না ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী কাতারি ইয়ট ও নৌকার চাহিদা বাড়ছে বিশ্ববাজারে বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ

জরুরি লেনদেন নিশ্চিতে সীমিত পরিসরে চালু রয়েছে ব্যাংক

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
Bank Bangladesh

ঈদের ছুটির মাঝেও দেশের কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কয়েকটি শাখা খোলা রাখা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এতে জানানো হয়, ওষুধ শিল্পসহ আমদানি-রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান এবং তাদের গ্রাহকদের জরুরি ও বৈদেশিক লেনদেনের প্রয়োজনের কথা বিবেচনা করে ১২ জুন সরকারি ছুটির দিনেও ঢাকা, চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ব্যাংকের অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো সীমিত পরিসরে খোলা রাখা হবে।

নির্দেশনায় আরও বলা হয়, এদিন অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলেও লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত। ছুটির দিন দায়িত্ব পালন করা ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন।

জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এ সংক্রান্ত চিঠি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT