ফুটবলে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে এবারের ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে। ফুটবল ভক্তদের মাঝে দেখা যাচ্ছে দারুণ আগ্রহ।
বাংলাদেশ সময় রোববার সকাল ৬টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মিসরের ক্লাব আল আহলির মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ১৩ জুলাই ফাইনাল।
আগে টুর্নামেন্ট হতো শুধু মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে, যা কখনোই সেভাবে সাড়া ফেলতে পারেনি। এবার নতুন আঙ্গিকে বিশ্বের সব অঞ্চলের সেরা ৩২টি ক্লাব নিয়ে সত্যিকারের বৈশ্বিক রূপ দেওয়া হয়েছে ক্লাব বিশ্বকাপকে। আয়োজক যুক্তরাষ্ট্রের জন্য টুর্নামেন্টটি হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের মহড়াও।
যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুতে এক মাসের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৬৩টি। আট গ্রুপে ভাগ হয়ে লড়বে ৩২টি ক্লাব। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে শেষ ষোলোতে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল হয়ে ফাইনাল। ২০২৫ ক্লাব বিশ্বকাপে মোট প্রাইজমানি থাকছে রেকর্ড এক বিলিয়ন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ১২৫ মিলিয়ন ডলার।
নিয়মের কারণে বার্সেলোনা, লিভারপুল ও নাপোলির মতো ইউরোপের বড় কয়েকটি ক্লাব এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লামিনে ইয়ামাল, মোহামেদ সালাহ, নেইমার ও কেভিন ডি ব্রুইনার মতো তারকারা টুর্নামেন্টে খেলার সুযোগ না পেলেও ক্লাব বিশ্বকাপের আবেদনে তাতে ভাটা পড়েনি। রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, পিএসজি, বায়ার্ন মিউনিখের মতো পরাশক্তিদের পাশাপাশি তারকাবহুল দল আছে অনেক।
প্রথম ক্লাব বিশ্বকাপে থাকছে পুরো বিশ্বের প্রতিনিধিত্ব। ইউরোপের ১২টি, দক্ষিণ আমেরিকার ছয়টি, এশিয়া, আফ্রিকা ও কনকাকাফ অঞ্চলের চারটি করে ক্লাবের পাশাপাশি ওশেনিয়া অঞ্চল ও স্বাগতিক দেশ থেকে একটি করে ক্লাব অংশ নিচ্ছে। আশিটির বেশি দেশের ফুটবলার খেলবেন এই টুর্নামেন্টে।
ইউরোপ: ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, রেড বুল সালজবুর্গ, অ্যাতলেতিকো মাদ্রিদ।
ওশেনিয়া: অকল্যান্ড সিটি (অস্ট্রেলিয়া)
দক্ষিণ আমেরিকা: পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, রিভার প্লেট, বোকা জুনিয়র্স, বোটাফোগো
উত্তর আমেরিকা: মন্টেরে, সিয়াটল সাউন্ডার্স, পাচুকা, ইন্টার মিয়ামি (যুক্তরাষ্ট্র; আয়োজক দেশের কোটায়), লস অ্যাঞ্জেলস এফসি
আফ্রিকা: আল আহলি, উইদাদ, এস্পেরান্স দে তিউনিস, মামেলোদি সান্ডাউনস
এশিয়া: আল হিলাল, উরওয়া রেড ডায়মন্ডস, আল আইন, উলসান এইচডি
তারিখ ম্যাচ সময় (বাংলাদেশ সময়)
জুন ১৫, ২০২৫ আল আহলি-ইন্টার মায়ামি ভোর ৬টা
জুন ১৫, ২০২৫ বায়ার্ন মিউনিখ-অকল্যান্ড সিটি রাত ১০টা
জুন ১৬, ২০২৫ পিএসজি-অ্যাতলেটিকো রাত ১টা
জুন ১৬, ২০২৫ পালমেইরাস- পোর্তো রাত ৪টা
জুন ১৬, ২০২৫ বোতাফোগো- সিয়াটেল সাউন্ডার্স সকাল ৮টা
জুন ১৭, ২০২৫ চেলসি-এলএএফসি রাত ১টা
জুন ১৭, ২০২৫ বোকা জুনিয়র্স- বেনফিকা রাত ৪টা
জুন ১৭, ২০২৫ ফ্ল্যামেঙ্গো- তিউনিস ভোর ৭টা
জুন ১৮, ২০২৫ রিভার প্লেট-রেড ডায়মন্ডস রাত ১টা
জুন ১৮, ২০২৫ উলসান এইচডি- মামেলোডি সানডাউনস রাত ৪টা
জুন ১৮, ২০২৫ ইন্টার মিলান- মন্টেরে ভোর ৭টা
জুন ১৮, ২০২৫ ম্যান সিটি- ওয়াইদাদ এসি রাত ১০টা
জুন ১৯, ২০২৫ রিয়াল মাদ্রিদ-আল হিলাল রাত ১টা
জুন ১৯, ২০২৫ পাচুকা-সালজবার্গ রাত ৪টা
জুন ১৯, ২০২৫ আল আইন- জুভেন্টাস ভোর ৭টা
জুন ১৯, ২০২৫ পালমেইরাস-আল আহলি রাত ১০টা
জুন ২০, ২০২৫ ইন্টার মায়ামি- পোর্তো রাত ১টা
জুন ২০, ২০২৫ অ্যাতলেটিকো-সিয়াটেল সাউন্ডার্স রাত ৪টা
জুন ২০, ২০২৫ পিএসজি- বোতাফোগো ভোর ৭টা
জুন ২০, ২০২৫ বেনফিকা- অকল্যান্ড সিটি রাত ১০টা
জুন ২১, ২০২৫ চেলসি-ফ্ল্যামেঙ্গো রাত ১২টা
জুন ২১, ২০২৫ তিউনিস-এলএএফসি রাত ৪টা
জুন ২১, ২০২৫ বায়ার্ন মিউনিখ- বোকা জুনিয়র্স ভোর ৭টা
জুন ২১, ২০২৫ ডর্টমুন্ড- মামেলোডি সানডাউনস রাত ১০টা
জুন ২২, ২০২৫ ইন্টার মিলান- রেড ডায়মন্ডস রাত ১টা
জুন ২২, ২০২৫ ফ্লুমিনেন্স- উলসান রাত ৪টা
জুন ২২, ২০২৫ রিভার প্লেট- মন্টেরে ভোর ৭টা
জুন ২২, ২০২৫ জুভেন্টাস-ওয়াইদাদ এসি রাত ১০টা
জুন ২৩, ২০২৫ রিয়াল মাদ্রিদ- পাচুকা রাত ১টা
জুন ২৩, ২০২৫ সালজবার্গ-আল হিলাল রাত ৪টা
জুন ২৩, ২০২৫ ম্যান সিটি- আল আইন ভোর ৭টা
জুন ২৪, ২০২৫ পিএসজি- সিয়াটেল সাউন্ডার্স রাত ১টা
জুন ২৪, ২০২৫ বোতাফোগো-অ্যাতলেটিকো রাত ১টা
জুন ২৪, ২০২৫ আল আহলি-পোর্তো ভোর ৭টা
জুন ২৪, ২০২৫ পালমেইরাস-ইন্টার মায়ামি ভোর ৭টা
জুন ২৫, ২০২৫ অকল্যান্ড সিটি-বোকা জুনিয়র্স রাত ১টা
জুন ২৫, ২০২৫ বায়ার্ন মিউনিখ-বেনফিকা রাত ১টা
জুন ২৫, ২০২৫ চেলসি-তিউনিস ভোর ৭টা
জুন ২৫, ২০২৫ ফ্ল্যামেঙ্গো-এলএএফসি ভোর ৭টা
জুন ২৬, ২০২৫ ডর্টমুন্ড-উলসান রাত ১টা
জুন ২৬, ২০২৫ ফ্লুমিনেন্স-মামেলোডি সানডাউনস রাত ১টা
জুন ২৬, ২০২৫ রেড ডায়মন্ডস-মন্টেরে ভোর ৭টা
জুন ২৬, ২০২৫ ইন্টার মিলান- রিভার প্লেট ভোর ৭টা
জুন ২৭, ২০২৫ জুভেন্টাস-ম্যান সিটি রাত ১টা
জুন ২৭, ২০২৫ আল আইন-ওয়াইদাদ রাত ১টা
জুন ২৭, ২০২৫ আল হিলাল-পাচুকা ভোর ৭টা
জুন ২৭, ২০২৫ রিয়াল মাদ্রিদ-সালজবার্গ ভোর ৭টা
Tags: ক্লাব বিশ্বকাপ, ফিফা, ফুটবল