1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত দেশের রাজনৈতিক অস্বস্তি কাটাতে এশিয়া সফরকে যেভাবে কাজে লাগাতে চান ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

যুদ্ধ শুরু, ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না : খামেনি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপক্ষো করে ইসরায়েলের আক্রমণের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।

আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ‌‘সন্ত্রাসী জায়োনিস্ট (ইহুদিবাদী) শাসনের বিরুদ্ধে আমাদের কঠোর জবাব দিতে হবে। তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।’

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি, তবে এখনই তাকে হত্যা করবো না।’

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‌‌‘আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার (আয়াতুল্লাহ আলী খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে তিনি নিরাপদ- আমরা তাকে সরিয়ে (হত্যা করে) ফেলবো না, অন্তত আপাতত নয়।’

ট্রাম্প আরও লেখেন, ‘কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের বা আমেরিকান সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়। পরে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয় ইসরায়েলে। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপরে হামলা অব্যাহত রেখেছে।

বিটি/ আরকে

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT