সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে আন্তর্জাতিক আইন ও সুশীল প্রতিবেশী সম্পর্কের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এটি একটি আপত্তিকর ঘটনা, যা কোনো পরিস্থিতিতেই ন্যায্যতা দেওয়া যায় না। সৌদি সরকার আরও জানিয়েছে, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের পাশে থাকার দৃঢ় অবস্থান এবং সমর্থন পুনর্ব্যক্ত করছে রাজতন্ত্র।
বিটি/ আরকে
Tags: ইরানে হামলা, ইসরায়েল-ইরান যুদ্ধ, সৌদি আরব