1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত দেশের রাজনৈতিক অস্বস্তি কাটাতে এশিয়া সফরকে যেভাবে কাজে লাগাতে চান ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানিতে আবারও ভারতের নিষেধাজ্ঞা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫

স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশে তৈরি কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।

শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, ভারত স্থলপথে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি করবে না। তবে নাহভা শেভা সমুদ্রবন্দর ব্যবহার করে নির্দিষ্ট কিছু পণ্য—যেমন পাটজাত সামগ্রী, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণসুতা, পাটের একক সুতা ও ব্লিচ না করা পাটের কাপড়—আমদানি করা যাবে।

এর আগে, গত মে মাসেও ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত, যা দেশের রফতানি খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। নতুন এই সিদ্ধান্তে পাট ও বস্ত্র শিল্পেও প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিটি/ আরকে

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT