জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার (২৯ জুন) রাত সাড়ে নয়টার দিকে এ ঘোষণা দেয়া হয়। এর ফলে গত কয়েকদিন ধরে চলমান আন্দোলন কর্মসূচি আপাতত শেষ হলো।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ও দেশের শীর্ষ ব্যবসায়ীদের প্রতিনিধিদলের নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে, একই দিন এক বিবৃতিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টির কথা জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর কর্মকর্তাদের দ্রুত কর্মস্থলে ফেরার আহ্বান জানায়। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়।
বিটি/ আরকে
Tags: এনবিআর, কমপ্লিট শাটডাউন কর্মসূচি