1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

সরকারি ব্যয় সাশ্রয়ে কঠোর নির্দেশনা: গাড়ি-ভূমি কেনা বন্ধ, বিদেশ সফরেও কড়াকড়ি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারি ব্যয় সাশ্রয়ে কঠোর কৃচ্ছ্রসাধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পরিচালন বাজেটের আওতায় যানবাহন ক্রয় ও ভূমি অধিগ্রহণ বাবদ সব ধরনের অর্থ ব্যয় বন্ধ করে একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

৮ জুলাই অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ এর উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়, “চলতি ২০২৫-২৬ অর্থবছরেও ব্যয় সাশ্রয় বা কৃচ্ছ্রসাধন নীতি নিয়েছে সরকার।”

পরিপত্র অনুযায়ী, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প ছাড়া অন্য কোনো নতুন আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন নির্মাণ করা যাবে না। তবে চলমান নির্মাণকাজ ন্যূনতম ৫০ শতাংশ সম্পন্ন হয়ে থাকলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে।

এছাড়া, সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। পরিপত্রে বলা হয়, “চলমান সংকোচনমূলক নীতির প্রেক্ষাপটে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ থাকবে।”

তবে মাস্টার্স ও পিএইচডি অধ্যয়নের জন্য বিদেশযাত্রা এবং উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। প্রিশিপমেন্ট ইন্সপেকশন (PSI) বা ফ্যাক্টরি অ্যাকসেপট্যান্স টেস্ট (FAT) সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ২ জানুয়ারির নির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক। “একান্ত অপরিহার্য হলে পিএসআই বা এফএটির আওতায় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পূর্বানুমোদন নিতে হবে।”

তবে পুরোনো যান প্রতিস্থাপনের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। পরিচালন বাজেটের আওতায় ১০ বছরের বেশি পুরোনো মোটরযান প্রতিস্থাপনে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন শুরু হয়েছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT